শীতের লাদাখে ঘাঁটি গাড়তে বিদেশ থেকে শীত পোশাক কিনছে ভারত

নয়াদিল্লি: চিন সীমান্ত শান্ত হয়নি এখনও। সেনাবাহিনী এখনও সজাগ। এরই মধ্যে শীত আসছে। তাই লড়াইটা আরও কঠিন হচ্ছে। এবার শীতের জামাকাপড় কেনার ব্যবস্থা করল ভারতীয় সেনা।

ভারত ও আমেরিকার মধ্যে হওয়া LEMOA চুক্তির মাধ্যমেই এই জিনিসপত্র কেনা হচ্ছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে খাবার, মেডিক্যাল সাপোর্ট সহ বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদান হবে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কেনা হবে জিনিস।

শীতের জন্য অনেক জিনিস মজুত করার কাজ শুরু হয়েছে লাদাখে। রয়েছে রেশন, শীতের পোশাক, তাঁবু, জ্বালানি।

শুক্রবারই কড়া ভাষায় চিনকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কোনও অধিকার চিনের নেই বলে এদিন জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে লাদাখ, জম্মু কাশ্মীর ও অরুণাচল প্রদেশ একান্ত ভাবেই ভারতের অংশ। সে বিষয়ে কোনও তৃতীয় ব্যক্তির বক্তব্যকে মান্যতা দেবে না ভারত।

বিদেশমন্ত্রক জানিয়েছে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কোনও অধিকার চিনের নেই, আর সেই চেষ্টাও যেন চিন না করে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়ে দেন জম্মু কাশ্মীর ও লাদাখ যেমন ভারতের অংশ, তেমনই অরুণাচল প্রদেশও ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেদিকে তাকানোর চেষ্টা যেন কোনও দেশ না করে।

এরই পাশাপাশি, পাকিস্তানকেও এদিন একহাত নেয় বিদেশমন্ত্রক। অনুরাগ শ্রীবাস্তব জানান, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা আধিকারিক জানিয়েছিলেন যে ভারত আলোচনা চেয়ে নাকি বার্তা পাঠিয়েছে। এরকম কোনও পদক্ষেপ ভারত নেয়নি বলেও বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য দিনকয়েক আগেই প্ররোচনামূলক মন্তব্য করে বেজিং। চিনের অভিযোগ, বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করেছে ভারত। তাই তাকে মান্যতা দিতে চায় না চিন।চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সীমান্ত এলাকায় সামরিক বাহিনীর সুবিধার জন্য ভারত যে পরিকাঠামো উন্নয়ন করছে তার ঘোর বিরোধিতা করছি আমরা। তাঁর অভিযোগ, বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে ভারত। চিন একে মান্যতা দেয় না। অরুণাচল প্রদেশকেও ভারতের অংশ হিসেবে মান্যতা দেওয়া হয় না।

The post শীতের লাদাখে ঘাঁটি গাড়তে বিদেশ থেকে শীত পোশাক কিনছে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/346WPPn
Post a Comment (0)
Previous Post Next Post