নয়াদিল্লি : ফের বিতর্ক উসকে দিলেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ। তাঁর বক্তব্য যে ধর্মে যত সংখ্যক মানুষ আছেন, তাঁদের শেষকৃত্যের জন্য সেই পরিমাণ জায়গা দিতে হবে। শেষকৃত্যের জন্য নির্দিষ্ট স্থান বাড়াতে হবে, যদি সেই ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি হয়।
স্বাভাবিকভাবেই সাক্ষী মহারাজের এই কথায় বিতর্ক ছড়িয়েছে। তাঁর মতে কবরস্থান, বা শ্মশান যাই থাকুক না কেন, সরকারের উচিত ধর্মের নিরিখে এগুলির জায়গা বন্টন করা অর্থাৎ কোনও নির্দিষ্ট ধর্মের বিশ্বাসীরা কতজন সংখ্যায় রয়েছেন, তার ওপর নির্ভর করবে তাদে শেষকৃত্যের জায়গার পরিমাণ। যদি ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি হন, তাহলে সেই পরিমাণ জায়গাই তাঁদের দিতে হবে।
সাক্ষী মহারাজের এই বক্তব্য ফের সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের মধ্যে বিভেদ বাঁধানোর ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এমনিতেই নিয়মের বহির্ভূত, অসাংবিধানিক কথা বলার জন্য বেশ পরিচিত সাক্ষী মহারাজ। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সমস্যা তৈরি করেছেন এই সাংসদ। বিতর্কিত মন্তব্য ও সাংসদ সাক্ষী মহারাজ যেন সমার্থক। এর আগে নানা কথায় নিজের দলকেই অস্বস্তিতে ফেলেন তিনি।
লকডাউন চলাকালীন স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাঘুরির অভিযোগে উত্তর প্রদেশের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠায় ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ড প্রশাসন সূত্রে জানানো হয়, বাইরের রাজ্য থেকে কেউ এলেই করোনা পরিস্থিতির জেরে ১৪ দিনের তাঁকে পৃথকীকরণের নিয়ম রয়েছে রাজ্যে। কোভিড বিধি মেনেই পদক্ষেপ করেছে রাজ্য পুলিশ।
জানা যায়, ঝাড়খণ্ডের গিরিডিতে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। গিরিডি থেকে সড়কপথে ধানবাদে যাচ্ছিলেন তিনি। সাক্ষী মহারাজ কোভিড বিধি মানেননি বলে অভিযোগ রাজ্য প্রশাসনের। করোনা বিধি না মেনে রাস্তায় বেরোনোর জন্য তাঁকে আটক করে ঝাড়খণ্ড পুলিশ। সাংসদকে কোভিড বিধি অনুযায়ী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
The post ধর্মাবলম্বীদের সংখ্যা অনুযায়ী শেষকৃত্য করার জায়গা তৈরি হোক : সাক্ষী মহারাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TvcYIj