ভ্যাকসিন আসছে, তার আগে বিশেষ কিছু খাবার আটকে দেবে ভাইরাস

নয়াদিল্লি: পুজো প্রায় এসেই গিয়েছে। কিন্তু করোনার জন্য পরিবেশ একেবারে আলাদা। আগামী বছরের প্রথম দিকে হয়তো মিলতে পারে ভ্যাকসিন। কিন্তু ততদিন অবধি আমাদের নিজেদের অনাক্রমতাই হাতিয়ার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পরিস্থিতিতে মশলাদার এবং ফাস্টফুড খাবার থেকে দূরে থাকাই ভালো। এছাড়া এমন বিশেষ কিছু খাবার রয়েছে, যা এই সময়ের জন্য আরও দরকারি। নিজেদের শরীরের অনাক্রমতা বাড়িয়ে আমরা ভাইরাসকে দূরে সরাতে পারি।

১) সবুজ শাকসবজি: প্রচুর সবুজ শাকসবজি এবং ফল খেতে হবে। এগুলি শরীরে ফাইবার দেবে। একইসঙ্গে শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে।

২) প্রতিদিন পাঁচটি বাদাম, ১ টি আখরোট, ৫ টি কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। সকালে টাটকা জল দিয়ে সেগুলি খেয়ে ফেলুন। এটি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব সহায়ক হবে।

৩) সকালের খাবার হিসেবে ১ কাপ দুধ ও ভুনা মাখনা রাখলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৪) এক কাপ দুধে কলা মিশিয়ে একটি মিল্ক শেক বানিয়ে ফেলুন। এটি শরীরের জন্য খুব ভালো। যদি কলা না পান, তবে আপেলও ব্যবহার করতে পারেন।

৫) মৌসুম্বী, কমলা বা লেবু জাতীয় ফল বেশি পরিমাণে খান। সাইট্রাস ফলের মধ্যে সর্বাধিক পরিমাণে ভিটামিন-সি থাকে, যা দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এমনকি শুধু লেবুর জলও পান করতে পারেন।

৬) কেলে আপনি যদি ভাজা চিনাবাদামের সঙ্গে নারকেলের জল খান, তবে তা শরীরের অনেক রোগের থেকে মুক্তি দেবে।

৭) রাতে খাবারের কিছুক্ষণ আগে সবজির স্যুপ খেতে পারেন। এটি একটি দারুণ অভ্যাস। এই পরিস্থিতিতে কুমড়ো স্যুপ সেরা বিকল্প হতে পারে।

The post ভ্যাকসিন আসছে, তার আগে বিশেষ কিছু খাবার আটকে দেবে ভাইরাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lXgUxz
Post a Comment (0)
Previous Post Next Post