BREAKING: তমলুকে দিলীপ ঘোষকে কালো পতাকা, এলাকায় ব্যাপক উত্তেজনা

তমলুক: সদ্য পাস হওয়া নয়া কৃষি আইনের সমর্থনে শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক কর্মসূচি পালন করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে প্রাতঃভ্রমণে বের হন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তখনই শুরু হয় গণ্ডগোল। সেখানে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখায় তৃণমূল।

এদিন সকালে রূপনারায়ন নদী পাড়ে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। এরপর তিনি যখন স্টিমার ঘাটের কাছে এসে পৌঁছান তখন সেখানে থাকা তৃণমূলের একটি পার্টি অফিস থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালোপতাকা দেখানো হয় বলে দাবি। সঙ্গে সঙ্গে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়।

তৃণমূলের মহিলা টিমের পক্ষ থেকে দাবি করা হয়, শান্ত পশ্চিমবাংলায় অশান্তি সৃষ্টি করতে চলেছে বিজেপি তাই এই প্রতিবাদ।

তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি করা হয় এবং অপর দিক থেকে বিজেপি সমর্থকেরা পালটা জয় শ্রীরাম ধ্বনি ছোঁড়ে দেয়। তবে উভয় কর্মী-সমর্থকদের তৎপরতায় শান্তিপূর্ণভাবে ওইখান থেকে বেরিয়ে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিস্তারিত আসছে…

The post BREAKING: তমলুকে দিলীপ ঘোষকে কালো পতাকা, এলাকায় ব্যাপক উত্তেজনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GA9Pnr
Post a Comment (0)
Previous Post Next Post