Google কে টেক্কা দিতে আসরে JiO, কড়া প্রতিদ্বন্দ্বিতা

নয়াদিল্লি: ডিজিটাল ভারতের ক্ষেত্রে এবারে এক নতুন ভূমিকা গ্রহন করল রিলায়েন্স জিও। তাদের নিজস্ব মেড ইন ইন্ডিয়া ব্রাউজার ইতিমধ্যে লঞ্চ করল ভারতের বাজারে। ইতিমধ্যে জিওর তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তবে এই নয়া পদক্ষেপের ফলে সুবিধা হবে সাধারণ মানুষের। এই নয়া ব্রাউজারের নাম জিওপেজ। এর ফলে আগামীতে সুবিধা পাবে দেশের মানুষজন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানানো হয়েছে এই জিওপেজ বানানো হয়েছে chromium blink engine এর সাহায্যে। এটি দ্রুত ব্রাউজের সুবিধার সঙ্গে গ্রাহকদের অতিরিক্ত একাধিক সুবিধা দিয়ে থাকে। এছাড়া ওয়েবপেজ তৈরি থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে।

জানানো হয়েছে দেশের মানুষকে আগামী দিনের ডিজিটাল ভারতের সুবিধা দেওয়ার ক্ষেত্রে এই জিও পেজ যথেষ্ট সুবিধা দেবে সকলকে। এই জিওপেজ আটটি ভাষাতে ব্যবহার করা যাবে। তা হল হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, গুজরাটি, মালায়ালাম, কন্নড় এবং বাংলা। এই ব্রাউজারে রয়েছে personalised home screen এর ব্যবস্থা। কেউ কেউ বলছেন এই ব্রাউজার আসাতে ভারতে প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে জনপ্রিয় গুগল।

ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত থিম ব্যবহার করতে পারবে। এছাড়া রয়েছে ডার্ক মোড ব্যবহারের সুবিধাও। ইউজারদের নিজস্ব পছন্দ অনুজায়ী কন্টেন্ট দেখার পাশপাশি অন্যান্য একাধিক সুবিধা রয়েছে এই ব্রাউজারে। স্থানীয় কন্টেন্ট দেখার সুবিধা থাকছে এই ব্রাউজারে। এছাড়া রয়েছে ইনকগনিটো মোড থেকে শুরু করে বিজ্ঞানপন বন্ধ করার সুবিধাও।

যে কোনও জিও ফোন, android ফোনের প্লে স্টোর থেকে এটি সহজেই ডাউনলোড করা যাবে। অর্থাৎ আগামী ভারতের কথা ভেবে ইতিমধ্যে জিওর তরফে নেওয়া হল এই যুগান্তকারী পদক্ষেপ। যার ফলে সুবিধা হবে সাধারণ মানুষের।

The post Google কে টেক্কা দিতে আসরে JiO, কড়া প্রতিদ্বন্দ্বিতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HhEVkt
Post a Comment (0)
Previous Post Next Post