করোনাকালে মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা Lava ভারতেরবাজারে নিয়ে এল তাদের নতুন ফোন। সম্প্রতি এই সংস্থা লঞ্চ করেছে এক নতুন ফোন। যাতে রয়েছে অত্যাধুনিক নানা প্রযুক্তি। সংস্থার দাবি, বর্তমান সময়ে এই ফোন দারুণ কাজে দেবে গ্রাহকদের। সহজেই মানবশরীরের তাপমাত্রা মেপে দেবে Lava pulse 1।
Lava-এর এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ভিজিএ ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে ১৮০০ এমএএইচ ব্যাটারি। গ্রাহকদের কথা ভেবে অত্যন্ত কম দামে এই ফোন বাজারে এনেছে Lava।
এছাড়াও এই ফোনে রয়েছে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও। তাছাড়াও রয়েছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। এই ফোনে সাতটি আলাদা ভাষার সুবিধা রয়েছে। তবে এই ফোনের সব থেকে আকর্ষণের বিষয় হল এতে রয়েছে তাপমাত্রা মাপার সুবিধা।

এই ফোনের কাছে হাত বা মাথা নিয়ে গেলেই দেখা যাবে শরীরের তাপমাত্রা। ভারতের বাজারে এই ফোনের দাম ১৯৯৯ টাকা। এটি অনলাইনে কেনা যাবে সহজেই। এমনকীও এটি অফলাইনেও কিনতে পারবেন গ্রাহকেরা।
সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি এবং গ্রাহকদের কথা মাথাতে রেখেই এই ফোন আনা হয়েছে। মনে করা হচ্ছে গ্রাহকদের কাছে, এই ফোন যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে অল্প দিনের মধ্যেই।
The post করোনাকালে শরীরের তাপমাত্রা মাপবে Lava-এর এই নয়া ফোন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2G7rzXd