পুজোর মরসুমে নয়া গ্যাজেট আনল MI, রয়েছে একাধিক সুবিধা

নয়াদিল্লি : রোজকার জীবনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্রমেই মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে গ্যাজেট। বিশেষ করে ইয়ার ফোন। আর সেই কারণেই ইতিমধ্যে একাধিক ব্র্যান্ড নিয়ে এসেছে একাধিক নতুন প্রযুক্তি যুক্ত ইয়ার ফোন। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে গ্রাহকদের কাছে। আর এবারে শাওমির তরফে আনা হয়েছে mi true wireless earphones air 2 pro। শাওমি যথেষ্ট জনপ্রিয় একটি ব্র্যান্ড তাদের তরফে এই পদক্ষেপ নেওয়াতে সুবিধা হয়েছে সাধারণ মানুষের।

এমনিতেই শাওমি অল্প দামের মধ্যেই তাদের একাধিক প্রোডাক্ট নিয়ে আসে বাজারে। এবারে এই নয়া ইয়ার ফোন আনাতে মনে করা হচ্ছে সুবিধা হবে সকলের। মনে করা হচ্ছে উৎসবের মরসুমে এই নয়া গ্যাজেট আনাতে সুবিধা হবে সাধারণের। এই ইয়ার ফোনে রয়েছে একধিক ফিচার। পাশাপাশি অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রনের সুবিধাও রয়েছে।

এতে রয়েছে ৩৫ ডেসিবেল ctive noise cancellation technology। ফলে অতিরিক্ত শব্দ কানে ধুকবে না। এছাড়া রয়েছে তিনটি মাইক এছাড়া রয়েছে একাধিক মোডের সুবিধাও। ভালো শব্দ আউটপুটের জন্য রয়েছে ১২ মিলিমিটার ডায়নামিক ড্রাইভার এছাড়া অন্যান্য একাধিক অতিরিক্ত অপশন।

সংস্থার তরফে জানানো হয়েছে একবার চার্জ ডিলে এটি ২৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। এটি দশ মিনিটের চার্জে অনেকক্ষণ চলতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া এতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। এটি ডিভাইস থেকে ১০ মিটার দূর পর্যন্ত পরিষেবা দিতে সক্ষম। জানা গিয়েছে এই ডিভাইসের দাম মাত্র ৬৯৯ ইউয়েন। তবে এটি কবে ভারতে আসবে তা এখনও জানা যায়নি। তবে সংস্থার অফিস্যাল ওয়েবসাইট থেকে এটি অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে।

The post পুজোর মরসুমে নয়া গ্যাজেট আনল MI, রয়েছে একাধিক সুবিধা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FtyGZJ
Post a Comment (0)
Previous Post Next Post