ফের গ্রাহকদের জন্য নয়া পরিষেবা নিয়ে এল PayTM

নয়াদিল্লি: ভারতের ডিজিটাল পেমেন্ট পরিসেবার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় হল paytm । ইতিমধ্যে তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একের পর এক পরিষেবা। এমনকি আইপিএল মরসুমেও গ্রাহকদের আকর্ষণের জন্য তারা নিয়ে এসেছিল আকর্ষণীয় অফার। তবে এবারে জানা গিয়েছে এক নয়া তথ্য। ইতিমধ্যে তারা paytm payments bank savings account এর ক্ষেত্রেও নিয়ে এসেছে একের পর এক পরিষেবা। এবারে গ্রাহকদের কথা ভেবে paytm আনতে চলেছে এক নয়া সুবিধা।

জানা গিয়েছে paytm এবারে নিজেদের ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে। এছাড়া জানা গিয়েছে এই কার্ডের সঙ্গে থাকবে ক্যাসব্যাকের সুবিধাও। জানা গিয়েছে আগামী ১২-১৮ মাসের মধ্যে তারা আরও ক্রেডিট কার্ড বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেছেন এমনকি জানা গিয়েছে দ্রুত ভারতের বাজারে নিজেদের অস্তিত্ব প্রমাণ করার পরিকল্পনা নিয়েছে।

জানা গিয়েছে paytm এর এই ক্রেডিট কার্ডে থাকবে instant one touch service এর সুবিধাও। এর সাহায্যে সিকিউরিটি পিন নম্বর দেওয়া ঠিকানা বদলানো থেকে শুরু করে সব ধরনের সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও পেমেন্ট করার সুবিধা হবে।

এই কার্ডের জন্য আবেদন করতে হলে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করতে হবে। এমনকি paytm app এর মাধ্যমে এই বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে সব জানতে পারবে। ডকুমেন্ট সংগ্রহের ক্ষেত্রেও সব কিছু সহজেই করতে পারবেন। kyc শেষ হওয়ার পরে বাড়িতে ক্রেডিট কার্ড সহজেই পৌঁছে যাবে। এছাড়া এতে থাকবে ক্যশব্যাকের সুবিধাও । এই ক্যাশব্যাক পয়েন্ট গুলির কোন নির্দিষ্ট সময়সীমা নেই। ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এবারে গ্রাহকদের সুবিধার জন্য এই নয়া সুবিধা আনাতে মনে করা হচ্ছে সুবিধা হবে সাধারণের। পাশপাশি এই পদক্ষেপের ফলে ডিজিটাল পেমেন্ট পরিসেবার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে paytm।

The post ফের গ্রাহকদের জন্য নয়া পরিষেবা নিয়ে এল PayTM appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2INmVPe
Post a Comment (0)
Previous Post Next Post