ইসলামাবাদ: পাকিস্তান ছেড়ে জাপানে চলে এলেন পাক টিকটক স্টার জান্নাত মির্জা। ২২ বছরের জান্নাত-ই পাকিস্তানের প্রথম টিকটক স্টার যার এক কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার। স্বাভাবিক ভাবেই জান্নাতের দেশ ছাড়ার খবরে হতাশ ও ক্ষুব্ধ পাক ফ্যানেরা।
সম্প্রতি জান্নাত জানিয়েছেন, পাকিস্তানে টিকটক নিষিদ্ধ হওয়ার সময় তিনি জাপানে ছিলেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন, তিনি জাপানেই থাকবেন।

জান্নাতের ইন্সটাতে একটি ছবি শেয়ার করার পর ভক্তরা জানতে চান, তিনি কখন পাকিস্তানে ফিরে আসছেন। মির্জা এই প্রশ্নের উত্তরে বলেন, তিনি পুরোপুরি ভাবে জাপানে চলে এসেছেন।
আরও পড়ুন – নারী সুরক্ষা শিকেয়! বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ দলিত মহিলাকে
জান্নাত জানিয়েছেন, পাকিস্তানি জনগণের খারাপ মানসিকতার কারণে তিনি এই কাজ করেছেন। তাঁর এক ভক্ত তাঁকে জিজ্ঞাসা করে “আপনি পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন কেন?” জান্নাত জানায়, পাকিস্তান খুব মিষ্টি এবং ভালো, কিন্তু পাকিস্তানের মানুষের মানসিকতা ভালো না।
এর আগে জান্নাত মির্জা নিজে পাকিস্তানে টিকটক ব্যান হও্যাকে সমর্থন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “আমি নিজে পাকিস্তানে টিকটক নিষিদ্ধ করতে চাইতাম।” তবে এটি পুরোপুরি স্থায়ীভাবে বন্ধ করা উচিৎ না। তিনি জানিয়েছেন, তিনি পাকিস্তানে পুরোপুরি ভাবে টিকটক নিষিদ্ধ হওয়ার খবর পেয়েছেন এবং বর্তমানে জাপানে রয়েছেন।
জান্নাত তাঁর বক্তব্যে বলেন, অনেকের জীবিকা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে চলে। এই অ্যাপের কারণে অনেক নতুন প্রতিভাবান লোক সম্পর্কে জানা যায়। তবে পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন যে, এই অ্যাপে কয়েকটি ভিডিওর মান খুবই খারাপ।
The post দেশের মানুষদের প্রতি চরম বিরক্ত, পাকিস্তান ছাড়ার কথা জানালেন TikTok স্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dBUDm2