নয়াদিল্লি: নতুন ভাবে আত্মপ্রকাশ করার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে উই। নিয়ে এসেছে বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান। এমনকি বিনোদনের কথা ভেবেও তাদের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তবে এবারে সামনে এল এক নয়া তথ্য। উই প্রধানের তরফে জানা গিয়েছে আগাম ভবিষ্যতের কথা ভেবে আগামী দিনে বাড়ানো হতে পারে ট্যারিফ। এমন ইঙ্গিত তিনি দিয়েছেন।
যদিও করোনার জেরে একাধিক সংস্থা যথেষ্ট ক্ষতির মুখে পরেছে। তার জেরে যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে টেলিকম সংস্থা গুলিও। আর সেই কারণেই যাতে আগামী দিনে সমস্যা না হয় তাই এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে উই। এর আগেও ভোডাফোন- আইডিয়ার ট্যারিফ বাড়ানো হয়েছিল। কিন্তু এই করোনার জেরে ফের এই সিদ্ধান্ত নেওয়ার দিকেই এগোচ্ছে উই। এর ফলে মনে করা হচ্ছে আগামী দিনে আরও উন্নত পরিষেবা পেতে পারবেন গ্রাহকেরা।
তবে তার মধ্যেও সুপ্রীম কোর্টের এজিআর রায় অনুসারে উই কে দিতে হবে মোটা অঙ্কের টাকা। আর আগামী দশ বছরের মধ্যেও তাদের বাকি বকেয়া টাকা দিতে হবে। মনে করা হচ্ছে তারা দ্রুত ২৫ হাজার কোটি টাকা বাজার থেকে তোলার পরিকল্পনা করেছেন। আর এর ফলে সুবিধা পাবেন সাধারণ মানুষজন।
কিন্তু তার জন্য উই কে মাথা পিছু রেভেনিউ বাড়াতে হবে বলে জানানো হয়েছে। যাতে কোম্পানিকে ক্ষতির মধ্যে পরতে না হয়। এছাড়া উই এর তরফে জানানো হয়েছে তারা কিছু সার্কেলে ৩জি কে ৪জি তে উন্নীত করবে। যার ফলে সুবিধা পাবে সাধারণ মানুষজন। তবে এখনও অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু মনে করা হচ্ছে দ্রুত এই বিষয়ে আগামী সিধান্ত তারা ঘোষণা করতে পারে। এই বিষয়ে আগেও জানিয়েছিলেন এয়ারটেলও।
The post শীঘ্রই ট্যারিফের দাম বাড়াতে পারে Vi appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3imAK33