‘২০২২ সালের আগে করোনার ভ্যাক্সিন পাবে না সাধারণ মানুষ’: AIIMS

নয়াদিল্লি : করোনায় আক্রান্ত গোটা বিশ্ব। দেখতে দেখতে বছর শেষ হতে চললেও সংক্রমণের রেশে লাগাম পড়েনি এতটুকু। বরং দিন যতই যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। আর এই অবস্থায় করোনার প্রতিষেধক নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারলেন না এইমস-এর ডিরেক্টর তথা ন্যাশনাল ট্যাক্স ফোর্স অন দ্য করোনাভাইরাস ম্যানেজমেন্টের সদস্য রণদীপ গুলেরিয়া।

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে এইমস ডিরেক্টর গুলেরিয়া জানিয়েছেন, করোনার ভ্যাক্সিন আবিস্কার এবং বাজারজাত হওয়ার পরও তা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পৌঁছতে ২০২২ সাল হয়ে যাবে। এর আগে কোনও ভাবে ভারতের মতো বিশাল জনবহুল দেশে প্রতিটি নাগরিককে করোনার টিকা দেওয়া সম্ভব নয়।

যদিও ভ্যাক্সিন বাজারজাত হলে প্রথমে তা পাবেন দেশের প্রথম সারির করোনা যোদ্ধারা। যা আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শুরু হয়ে গিয়েছে তার তালিকা প্রস্তুতের কাজও। আর এই তালিকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সাফাইকর্মীদের সঙ্গে সঙ্গে বয়স্ক নাগরিক এবং যাদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদেরই সবার আগে টিকা নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, ” আমাদের দেশের জনসংখ্যা প্রচুর৷ ফলে করোনার ভ্যাক্সিন সহজলভ্য হতে এবং তা সর্বসাধারণের কাছে পৌঁছতে অন্তত ২০২২ সাল পর্যন্ত সময় লাগবে। আর এরজন্য ২০২১ সালের শেষ অথবা জনগণকে ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।”

রণদীপ গুলেরিয়া আরও বলেন, ” আমাদের প্রধান লক্ষ্যই হল যাতে দেশের প্রতিটি প্রান্তের প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে এই ভ্যাক্সিন পৌঁছে দেওয়া যায়। আর এরজন্য আরও ঠান্ডা মাথায় পুরো বিষয়টির তদারকি করা দরকার। শুধু তাই নয়, ভ্যাক্সিন প্রয়োগের জন্য পর্যাপ্ত সিরিঞ্জ, পর্যাপ্ত সূঁচ থাকা এবং এটি নির্বিঘ্নে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের কাছে।”

ডাঃ রণদীপ গুলেরিয়া আরও জানিয়েছেন, দ্বিতীয় চ্যালেঞ্জটি হল পরে আবিষ্কার হওয়া অন্য একটি ভ্যাকসিনের অবস্থান নির্ণয় করা। যা প্রথমটির চেয়ে বেশি কার্যকরী হতে পারে।

এদিকে গোটা বিশ্বই করোনাকে বশে আনতে জোরকদমে চালাচ্ছে ভ্যাক্সিন আবিস্কারের কাজ। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে রয়েছে ভ্যাক্সিনের ট্রায়াল। আর এরই মধ্যে গত শুক্রবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনা সংকট মোকাবিলায় ভ্যাক্সিন উৎপাদনের পর তা নিজ দেশ ছাড়াও অন্যান্য দেশেও বিতরণ করা হবে। যদিও সরকার পুরো বিষয়টি মানবিকতার খাতিরে করছে বলে জানা গিয়েছে।

The post ‘২০২২ সালের আগে করোনার ভ্যাক্সিন পাবে না সাধারণ মানুষ’: AIIMS appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3p4iNLv
Post a Comment (0)
Previous Post Next Post