বস্তিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে হাজির ৩০ টি ইঞ্জিন

গাজিয়াবাদ: বিধ্বংসী আগুন লাগল গাজিয়াবাদের সাহিবাদের ভূপুরা কৃষ্ণ বিহার এলাকার একটি বস্তিতে। ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছে বিরাট পুলিশ ও দমকল বাহিনী। প্রচুর বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, ওই এলাকায় প্রায় ২০০টি বস্তি আবাসন রয়েছে। দমকল কর্মীরা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছেন।

আধিকারিকেরা জানিয়েছেন, প্রায় ৩০ টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে। ফলে সহজেই আগুনের বিশালতা অনুমান করা যাচ্ছে।

সুপারেন্টেড অফ পুলিশ নীরজ কুমার জাদুন বলেন, “অগ্নিকাণ্ডের কারণ এখনও শনাক্ত করা যায়নি তবে অগ্রাধিকার হ’ল শিগগির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। ” পাশাপাশি তিনি বলেন, আগুনে অনেক বাড়ি পুড়ে গিয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা অনেক লোককে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, রাত দশটার দিকে তাঁরা আগুন লাগার খবর পায়, এর কিছুক্ষণ পরে সেখানে হাজির হয় দমকল।

উল্লেখ্য, কদিন আগেই বিধ্বংসী আগুন লাগে মুম্বইয়ের একটি শপিং মলে। আগুনের ব্যাপকতার জেরে কাছের বিল্ডিং থেকে প্রায় ৩৫০০ জনকে বাইরে বের করে আনা হয়।

দমকলের ২৪টি ইঞ্জিন ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে আগুনের মোকাবিলায় নামে। তবে এই কাজ করতে গিয়ে আহত হন ২ দমকলকর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

The post বস্তিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে হাজির ৩০ টি ইঞ্জিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3654Ofo
Post a Comment (0)
Previous Post Next Post