কলকাতা: শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ পিছিয়ে নেই মৃতের দিক থেকেও৷ এই দুই জেলা আক্রান্ত ও মৃতে প্রথম ও দ্বিতায় স্থান ধরে রেখেছে৷ যা বাংলার চিন্তা বাড়াচ্ছে৷
সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, শুধু কলকাতায় মোট আক্রান্ত প্রায় ৯৫ হাজার৷ দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় প্রায় ৯০ হাজার৷ এই দুই জেলায় মোট আক্রান্ত ১ লক্ষ ৮৪ হাজার ২৩৫ জন৷ বাকি ২১ জেলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৫০ হাজার ৩২৮ জন৷ তার ফলে বাংলায় মোট আক্রান্ত ৪ লক্ষ ৩৪ হাজার ৫৬৩ জন৷
এই দুই জেলার সংক্রমণ ও মৃত্যু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ৷ তার মধ্যে চালু হয়েছে লোকাল ট্রেন৷ চলছে উৎসব৷ তারফলে আগামী দিনে এই দুই জেলায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
কলকাতায় একদিনে আক্রান্ত ৭২৮ জন৷ ফলে এই পর্যন্ত শহরে মোট আক্রান্ত ৯৪ হাজার ৭৫২ জন৷ অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৭১৮ জন৷ যার ফলে এই জেলায় মোট আক্রান্তে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৮৯ হাজার ৪৮৩ জন৷
তবে কলকাতায় গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে৷ একদিনে ১৬০ জন কমে সংখ্যাটা ৭,১১৫ জন৷ আর উত্তর ২৪ পরগণায় একদিনে ১৫০ জন কমে সংখ্যাটা ৭,০৭৮ জন৷
একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১৪ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় ১৪ জন৷ এই দুই জেলায় গত ২৪ ঘন্টায় মোট মৃত্যু হয়েছে ২৮ জনের৷ এবং বাকি ২১ জেলায় একদিনে মৃত্যু হয়েছে মাত্র ২৫ জনের৷ সব মিলিয়ে বাংলায় একদিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের৷
অন্যদিকে কলকাতায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৪৩৫ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় মোট মৃতের সংখ্যাটা ১,৭৯৪ জন৷ এই দুই জেলায় মোট মৃতের সংখ্যা ৪,২২৯ জন৷ এবং বাকি ২১ জেলায় মোট মৃত্যু ৩,৪৮৫ জন৷ ফলে বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭,৭১৪ জনে৷
যদিও কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৭৪ জন৷ আক্রান্তের তুলনায় শহরে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা৷ সব মিলিয়ে কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৫ হাজার ২০২ জন৷
আর উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৫৪ জন৷ এই জেলায়ও আক্রান্তের তুলনায় বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা৷ তার ফলে জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৮০ হাজার ৬১১ জন৷
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী,পশ্চিম বর্ধমান,দুই মেদিনীপুর, নদীয়া,মুর্শিদাবাদ,মালদা,জলপাইগুড়ি ও দার্জিলিং৷
এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে
হাওড়া (২৮,৫৮২), দক্ষিণ ২৪ পরগনায়(২৮,৫০৪),হুগলী (২১,৯৫৪), পশ্চিম বর্ধমান (১১,৮৮৩),পূর্ব মেদিনীপুর ( ১৭,০১৫) ও পশ্চিম মেদিনীপুর (১৬,৮৮০) জন,নদীয়া ( ১৫,২৬৭) জন,মুর্শিদাবাদ (১০,০১২) জন৷ মালদা ( ১০,৮১৫) জন, জলপাইগুড়ি (১০,৯৩২) জন ও দার্জিলিং (১৩,৬৯৭) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷
এদিনের মৃত ৫৩ জনের মধ্যে কলকাতার ১৪ জন৷ আর উত্তর ২৪ পরগণারও ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়ার ৮ জন৷ হুগলী ১ জন৷ পশ্চিম বর্ধমান ২জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ পুরুলিয়া ১ জন৷ নদীয়া ৪ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ২ জন৷
The post শুধু কলকাতায় মোট আক্রান্ত প্রায় ৯৫ হাজার, উত্তর ২৪ পরগণায় ৮৯ হাজারের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Hbm1vu