শেষ অবধি লড়াই করেছিলেন, কামব্যাকের আশা রেখেছিলেন চিকিৎসকেরা

কিশোর শীল, কলকাতা: আর নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষ করে সকলকে ফাঁকি দিলেন তিনি। শোকার্ত আপামর বাঙালি জাতি। তাঁর অভিনয় দেখেননি এমন বাঙালি বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না।

গত কয়েক ঘন্টা ধরেই দ্রুত পরিস্থিতি এগোচ্ছিল খারাপের দিকে। চিকিৎসকেরা জানাচ্ছিলেন তাদের সব রকম চেষ্টা সত্বেও কোনও কাজ হচ্ছে না। কিন্তু অন্যদিকে লড়াকু-হার না মানা নায়কের থেকে আরও একবার কামব্যাকের আশা করছিলেন সকলে।

সবাই মনে করেছিলেন এবারও তিনিই জয়ী হবেন। ক্যান্সারকে হারিয়ে, করোনাকে ঠেলে ফেলে তিনি যেভাবে জীবনে বাউন্স ব্যাক করেছিলেন তাতে আশা ছিল এই লড়াইও জিতবেন তিনি।

চিকিৎসকেরা বলছেন, লড়াই করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একদিন দু’দিন না, দীর্ঘ ৪০ দিন লড়াইয়ে ছিলেন সৌমিত্র বাবু। তবে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।

সবকিছুরই একটা উপসংহার থাকে। সেভাবেই শেষ হয়ে গেল একটা অধ্যায়। জীবনের পরিসর ছাড়লেন বটে। বাঙালির মনে তিনি অবিনশ্বর। রবিবার বেলা ১২ টা ২০ নাগাদ অভিনেতার মৃত্যুর খবর ঘোষণা করে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫।

শনিবার রাতের পর থেকেই শরীর আরও খারাপ থেকে খারাপতর হয় অভিনেতার। ওষুধেও কোনও কাজ হচ্ছে না বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। অবশেষে ১২ টা ২০ নাগাদ ঘোষণা করা হয়, আর নেই বাঙালির নয়নের মণি ‘ফেলুদা’।

করোনায় সংক্রমিত হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। করোনা সেরে গেলেও তাঁর প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে আসে। ছড়িয়ে পড়ে ফুসফুস এবং মস্তিষ্কে। সংক্রমণ ঘটে মূত্রথলিতে। সৌমিত্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলি পাড়া-সহ গোটা চলচ্চিত্র জগত।

The post শেষ অবধি লড়াই করেছিলেন, কামব্যাকের আশা রেখেছিলেন চিকিৎসকেরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pupXJ1
Post a Comment (0)
Previous Post Next Post