তিরুনেলভেলি : শিক্ষাব্যবস্থা, পরিকাঠামো এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে যখন গোটা দেশেই সমলোচিত হচ্ছে সরকার ঠিক তখনই এই শিক্ষা ব্যবস্থা নিয়েই ইতিহাস গড়ার পথে দেশের দক্ষিণের এক রাজ্য।
প্রাক-প্রাথমিক থেকে শুরু করে উচ্চপ্রাথমিক দেশের বিভিন্ন রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির পড়াশোনা নিয়ে সন্তুষ্ট হতে পারেন না সিংহভাগ অভিভাবকেরা। যার দরুণ বেড়ে চলেছে বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভরতি করার প্রবণতা। ঝাঁ চকচকে প্রাইভেট স্কুলগুলির হাতছানিতে ছাত্র সংখ্যা তলানীতে এসে ঠেকেছে সরকারি বিদ্যালয়গুলির। স্কুলে এসে মাছি তাড়ানোর অবস্থা মাস্টার মশাই, দিদিমণিদের। আর ঠিক এমন পরিস্থিতিতে উল্টো পুরাণ ঘটেছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে।
জানা গিয়েছে, গোটা তামিলনাড়ু জুড়ে অন্তত ৫.১৮ লাখ ছাত্র-ছাত্রী বেসরকারি বিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে সরকারি স্কুলগুলিতে এসে ভরতি হয়েছে। যদিও একসঙ্গে এতসংখ্যক ছেলে-মেয়ের সরকারি বিদ্যালয়ের ভরতি হওয়ার ঘটনা অতীতে কখনও ঘটেছে কিনা মনে করতে পারছে না তামিল সরকার।
রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী কে.এ সেনগোতিয়ান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ” শুধু তামিলনাড়ু নয়, দেশের মধ্যে এমন অনেক রাজ্যই আছে যেখানে সরকারি বিদ্যালয় ছেড়ে ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুলে এসে ভিড় করেছেন। সেক্ষেত্রে তামিলনাড়ুর ইতিহাসে এই ছবি পুরো উল্টো। যেখানে বেসরকারি স্কুল ছেড়ে দিয়ে সরকার পরিচালিত বিদ্যালয়গুলিতে ভরতি হচ্ছে অগণিত ছেলে-মেয়েরা। “
এদিন তিনি সাংবাদিকদের আরও বলেন, “অতীতে প্রায় ২০,০০০ থেকে ৫০,০০০ শিক্ষার্থীর বেসরকারী বিদ্যালয়ে গিয়ে ভরতি হয়েছে। সেখানে রাজ্যের বেশ কয়েকটি বেসরকারী স্কুল থেকে বেরিয়ে আসা প্রায় ৫.১৮ লক্ষ শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ে যোগদান করেছে।”
শিক্ষামন্ত্রী আরও দাবি করেছেন যে, বেশ কয়েকটি বিভাগ সরকারি বিদ্যালয়ের পাঠ্যক্রমের প্রশংসা করেছে। এবং তারা বলেছেন যে, সিবিএসই বিদ্যালয়ের পাঠ্যক্রমের চেয়ে সরকারি বিদ্যালয়ের পড়াশোনার সিলেবাস অনেক ভালো।
তিনি এর আগে তিরুনেলভেলি, টেনকাসি, থুথুকুদি এবং কন্যাকুমারী জেলার বেসরকারী স্কুলগুলিকে স্বীকৃতি প্রদানের জন্য আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে, “রাজ্য সরকার বেসরকারি স্কুলগুলিকে স্থায়ী স্বীকৃতি বা মর্যাদা দিতে ইচ্ছুক।”
তিনি আরও জানান, শীঘ্রই রাজ্য জুড়ে প্রায় ২,৫১৫ টি বেসরকারি স্কুলগুলিকে স্বীকৃতি প্রদান করা হবে। যে স্বীকৃতি বছরের পর বছর ভিত্তিতে গত বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এ বছর থেকে তা দু’বছরের জন্য জারি করা হবে।
The post বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ৫. ১৮ লাখ পড়ুয়া, ইতিহাস রচনার পথে দেশের এক রাজ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3n6cjK9