৬ বছরের বালিকাকে গণধর্ষণ করে খুন, বের করে নেওয়া হল ফুসফুস

লখনউ: ফের নক্ক্যারজনক ঘটনা উত্তরপ্রদেশে। রবিবার কানপুরে একটি বনাঞ্চল থেকে উদ্ধার করা হল ৬ বছরের এক বালিকার মৃতদেহ। গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই বালিকাকে। তাঁর ফুসফুস বাইরে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশের বক্তব্য, কালো যাদু করার জন্য ফুসফুস বের করে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকায় বিশ্বাস রয়েছে ওই ফুসফুস কোনও মহিলাকে সন্তানের জন্ম দিতে সহায়তা করে।

দিওয়ালির রাত ঘাতমপুর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ওই বালিকা। এএসপি (গ্রামীণ) ব্রজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, অঙ্কুল কুরিল (২০) ও বীরন (৩১) নামে দুই আততায়ীকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা জানিয়েছে, ফুসফুস দেহ থেকে বের করে নেওয়ার পর তা তাঁরা মূল ষড়যন্ত্রকারী পরশুরাম কুরিলের হাতে কালা যাদুর জন্য তুলে দেয়।

পরশুরামকে সোমবার গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তাঁর স্ত্রী’ও সব বিষয় জানত সন্দেহে পুলিশ তাঁকেও আটক করেছে। তবে তিনি কারও সঙ্গে এই বিষয়ে কথা বলেননি।

পরশুরাম প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল,কিন্তু লাগাতার জেরার মুখে অবশেষে ভেঙে পরে সে। এএসপি জানিয়েছে, সে নিজের অপরাধ স্বীকার করেছে।

পরশুরাম পুলিশকে জানিয়েছে, ১৯৯৯ সালে তার বিয়ে হয়েছিল তবে এখনও পর্যন্ত তার কোনও সন্তান হয়নি। তাই সে অঙ্কুল কুরিল ও বীরনকে দিয়ে বালিকাকে অপহরণ করে ও ফুসফুস সরিয়ে নেয়।

ওই দুই অভিযুক্ত মদ্যপ অবস্থায় দিওয়ালির রাতে ওই নাবালিকাকে পাশের জঙ্গলে তুলে নিয়ে যায় এবং খুনের আগে গণধর্ষণ করে। তাঁদের বিরুদ্ধে পসকো সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

The post ৬ বছরের বালিকাকে গণধর্ষণ করে খুন, বের করে নেওয়া হল ফুসফুস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lI5mP6
Post a Comment (0)
Previous Post Next Post