পাটনা: টুইট বন্ধ। কেউই কিছু লেখেননি। সকাল যদি সব ঠিক করে দেয় তাহলে দিন বলে দিচ্ছে এনডিএ ও মহাজোট দু পক্ষ তাল ঠুকতে শুরু করেছে। আরও বিশেষ, বিহারি রেজাল্টে বঙ্গ বামেদের কড়ি গোনা শুরু। বিহারে মহাজোটের এগিয়ে যাওয়া, তাকে তাড়া করা এবং শরিকদের উত্থান পতনের প্রাথমিক হিসেবে কড়ায় গণ্ডায় লড়াই।
সূত্রের খবর, পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় ঝাড়খণ্ডে বন্দি মহাজোটের মুখিয়া লালুপ্রসাদ যাদব আনচান করছেন। তিনিই মহাজোটের কারিগর। তাঁর সূত্রে ঝাড়খণ্ডে জয় পায় মহাজোট। এবার নিজের রাজ্য বিহারের ফল তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ক্ষমতা ধরে রাখতে মরিয়া। প্রাথমিক ফলাফলের ইঙ্গিতে তিনি বিরাট লড়াই করছেন। দুই প্রধান পক্ষের লড়াই ধুন্ধুমার। এরমাঝে বঙ্গ বামেদের হিসেব নিয়ে চলছে শোরগোল। মহাজোটের তিন বাম শরিকের এগিয়ে যাওয়া নির্বাচিত শক্তি বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস প্রবল শক্তি দেখাচ্ছে। প্রধান শরিক আরজেডি অগ্রগতি লক্ষনীয়। এনডিএ জোটের ভরসা বিজেপি তা স্পষ্ট। তবে অপর শরিক জেজিইউ রীতিমতো লড়াই করছে তাও দেখা গেল। তবে উত্তেজিত নীতীশ কুমার। প্রাথমিক হিসেব যে কোনও সময় পরিবর্তন হবে। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩টি আসনের ভোট গণনা চলছে। কেউ এগিয়ে কেউ পিছিয়ে। দিন শেষে কী ঘটবে তার অপেক্ষায় দেশ।
The post পাটলিপুত্রের যুদ্ধ: আনচান করছেন বন্দি লালু, উত্তেজিত নীতীশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kbE7e5