ইস্যু সেই ‘জঙ্গলরাজ’, প্রচারে মোদীর সওয়াল ফের এনডিএ সরকার

আরারিয়া: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা চলছে। এরই মাঝে তৃতীয় তথা শেষ দফার ভোট প্রচারও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরারিয়া জনসভায় বললেন, বিহারে ফের এনডিএ সরকার হতে যাচ্ছে।

আগামী ৭ নভেম্বর সর্বশেষ ৭৮টি আসনের ভোট নেওয়া হবে। সেই সঙ্গে শেষ হবে মোট ২৪৩টি আসনে তিন দফার নির্বাচন। ১০ নভেম্বর ফল।

তৃতীয় দফার প্রচারেও বিজেপি ও এনডিএ জোট যে ফের সরকারে আসছে তেমনই দাবি করেছেন মোদী। তিনি বলেন, এই বিহার করোনা মহামারির মাঝে যেভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছে তা দেখে চমকে যাচ্ছে দুনিয়া। ফলাফল বলে দেবে মানুষ জঙ্গলরাজ কে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছেন।

জনসভায় মোদীর ভাষণের বড় অংশ জুড়েই বারবার উঠে আসছে ললুপ্রসাদ যাদবের মুখ্যমন্ত্রীর সময়ে অপরাধ চক্রের বিষয়টি। জঙ্গলরাজ বলে কুখ্যাত এই সময়টি। মোদী বলেন, আজ যারা জঙ্গলরাজের পক্ষে জোট করেছেন তাদের ভোটেই জবাব দেবেন বিহারবাসী।

সরকারে থাকা জেডিইউ-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন জঙ্গলরাজের দুই রাজপুত্র ভোটে নেমেছেন।

বিহার সুশাসনকেই বেছে নেবে। মোদীর কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মহাজোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী যাদব। বিধানসভা নির্বাচনে মহাজোটের আরজেডি ও কংগ্রেসের শরিক তিন বাম দল সিপিআই(এম-এল), সিপিআই ও সিপিআইএম।

The post ইস্যু সেই ‘জঙ্গলরাজ’, প্রচারে মোদীর সওয়াল ফের এনডিএ সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kTGFyR
Post a Comment (0)
Previous Post Next Post