আমার মতো যাঁরা ভালো অভিনয় করতে পারে না তাঁদেরকেও উনি হেল্প করতেন: দেব

স্টাফ রিপোর্টার, কলকাতা: আমার মত যাঁরা ভালো অভিনয় করতে পারে না, তাঁদেরকেও যেভাবে হেল্প করা যায় ওনি সেটা করতেন। উনি এভাবেই আমাদের কাছে অনুপ্রেরণা। আজকে উনি চলে যাওয়ার পর আমারও ব্যক্তিগতভাবে অনেকটা ক্ষতি হল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর এভাবেই স্মৃতিচরণ করলেন অভিনেতা-সংসদ দেব।

দেব এদিন বলেন, ”ভীষণই দুঃখজনক ঘটনা। বাংলার সিনেমা জগতের বড় ক্ষতি। আমার সঙ্গে ওনার সম্পর্ক সাঁঝবাতির পর থেকে অনেকটাই ভালো। কারণ, কাজের সময় অনেক কথা হত। অভিনয়ের ক্ষেত্রে উনি নিজেই একটা সিলেবাস, একটা প্রতিষ্ঠান। কাজের সময় ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

তিনি আরও বলেন, “আমি হবুচন্দ্ররাজা গবুচন্দ্রমন্ত্রী বলে যে ছবিটার প্রযোজক, ওই ছবিতে কণ্ঠ দিয়েছেন। ওনার সঙ্গে আমার এটাই শেষকাজ। একজন মানুষ, যিনি শেষপর্যন্ত কাজ করে গিয়েছেন। সাঁঝবাতির সময় উনি পুরোদমে কাজ করেছেন, কখনও ক্লান্ত মনে হয়নি ওনাকে। এই বয়সে গিয়েও যে এনার্জি।”

দেব আরও বলেন, “উনি সবাইকে নিয়ে চলতে জানতেন। আমার মত যাঁরা ভালো অভিনয় করতে পারে না, তাঁদেরকেও যেভাবে হেল্প করা যায় উনি সেটা করতেন। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই আমার কাছে ভীষণই ভালো। আমি ওনার আত্মার শান্তি কামনা করি।”

অভিনেত্রী তথা দেবের বান্ধবী রুক্মিণী শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইটে লিখেছেন, “কিংবদন্তির চলে যাওয়ার অপূরণীয় এক ক্ষতি হল। এক যুগের অবসান। এক প্রতিষ্ঠানে ইতি পড়লেও রয়ে গেল তাঁর লড়াকু মেজাজ। সৌমিত্র স্যার আপনার কাজ ভরসা জুগিয়েছে, যেখানেই থাকুন না কেন সবসময় নজর রাখবেন। আপনাকে কেউ কোনওদিন ভুলতে পারবে না। সশরীরে না থাকলেও চিরস্মরণীয় হয়ে থাকবেন আপনি।”

The post আমার মতো যাঁরা ভালো অভিনয় করতে পারে না তাঁদেরকেও উনি হেল্প করতেন: দেব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38KNKOU
Post a Comment (0)
Previous Post Next Post