গ্রামীণ হাওড়ায় বাজি ফাটালেই ফোন যাবে পরিবেশ প্রেমীর ঘরে

স্টাফ রিপোর্টার , কলকাতা : শব্দবাজি,আতস বাজি সংক্রান্ত অভিযোগ জানানোর , পরিবেশ কর্মীদের সংগঠন মাধবপুর পরিবেশ চেতনা সমিতি ও সবুজ মঞ্চ যৌথভাবে একটি কন্ট্রোল রুম চালু করেছে। ১৪ নভেম্বর বিকেল ৫টা থেকেই নাগরিকরা ফোন করে অভিযোগ জানাতে পারবেন। কালীপুজোর দিন ও রবিবার দীপাবলির দিন এবং ভাসানের দিন ওই কন্ট্রোল রুম মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।

হাওড়া গ্রামীণের জন্য মাধবপুর পরিবেশ চেতনা সমিতির এই নম্বর , ৯৮০৪০৭৫৪৪ / ৭০০৩৭১৫৮২০ / ৯৪৩৩৪৫০৯৬৩ । এছাড়াও ৯৮৩১৩১৮২৬৫ / ৯৪৩২২০৯৭৭০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। সংগঠনের সম্পাদক জয়িতা কুণ্ডু জানিয়েছেন, যে কেউ ওই নম্বরগুলিতে ফোন করে শব্দবাজি, আতসবাজি, ডিজের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তাঁদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এছাড়াও ওইদিনগুলি পথে থেকে নাগরিক নজরদারি চালানো হবে সমিতির পক্ষ থে‌কে।

মাধবপুর পরিবেশ চেতনা সমিতি আগেই জানিয়েছিল তাঁরা কালীপুজোয় আতসবাজি বন্ধের বিরুদ্ধে কাজ করবে। সঙ্গে ডিজে বারবারন্ত বন্ধ করতেও কাজ করবে। তাঁরা জানিয়েছেন ‘এবারের উৎসব হোক বাজি ও ডিজে বর্জিত। তাই আমরা পদযাত্রা করি ৮ নভেম্বর, ২০২০ সকাল ১০ টায়। প্রচারের উদ্দেশ্যে যাই গরুহাটা মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত। এরপরে আমরা এই অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডেপুটেশন দিয়েছি মহকুমা শাসককে’। এদিকে বায়ুদূষণ শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি বাড়ায়, যা করোনা রোগীর জন্য আরও মারাত্মক হতে পারে৷ তাই এবার কালীপুজোয় বাজি না ফাটানোর আবেদন করেছে রাজ্য সরকার৷

গত মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন,‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন।’ তিনি আরও বলেন, দুর্গাপুজোয় মতই মণ্ডপের চারপাশ যেন খোলা রেখে কালীপুজো করতে হবে৷ পুলিশের সঙ্গে কথা বলেই কালীপুজো বিসর্জন করতে হবে৷ তবে বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷

অভিযোগ, প্রতিবছর কালীপুজোর সময় ব্যাপক বাজি ফাটানো হয়৷ এমনকি শব্দ বাজির তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেন সাধারণ মানুষ৷ মানুষের মত পশু পাখিদেরও ব্যাপক সমস্যায় পড়তে হয় শব্দ বাজির তান্ডবে৷ গত বছর থেকে বাজি পোড়ানোর সময় বেধে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সেই সময়ের বাইরেও দেদার শব্দবাজি ফাটানো হয়েছে বলে অভিযোগ৷ এ বছর পরিস্থিতি আলাদা৷ বাজি ফাটানো হলে এমনতেই বায়ুদূষণ অনেক গুন বেড়ে যায়৷ তার ওপর এবার করোনা পরিস্থিতি৷ তাতে বিশেষজ্ঞরা মনে করছেন কালীপুজোর বাজি ফাটানো হলে করোনা রোগীর পক্ষে তা আরও মারাত্মক হবে৷ এমনিতেই শীতে আরও করোনা সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা

The post গ্রামীণ হাওড়ায় বাজি ফাটালেই ফোন যাবে পরিবেশ প্রেমীর ঘরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GTqD9r
Post a Comment (0)
Previous Post Next Post