ভোট গণনা চলছে, এরই মাঝে মামলার জন্য টাকা তুলছেন ট্রাম্প অনুগামীরা

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে যখন গণনার কাজ চলছে সেই সময়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের নির্বাচনী দল নির্বাচন নিয়ে মামলা চালানো পরিকল্পনা করেছে। এর জন্য খরচ তোলার জন্য প্রচার চালাচ্ছে।

নানা ধরনের আবেদন জানিয়ে ট্রাম্প সমর্থকদের বলা হয়েছে নির্বাচনের ফল যাতে ‘চুরি’ করতে না পারে সেজন্য ‘বামপন্থীদের ঠেকিয়ে দিন।‘আর মামলার ব্যয়ের জন্য শুধুমাত্র বৃহস্পতিবার তারা ৮০ লক্ষ ডলার চাঁদা তুলেছেন বলে টেলিভিশন চ্যানেল সিবিএসকে জানিয়েছেন ‘ট্রাম্প ভিক্টরি’ নামের একটি গ্রুপের অর্থ বিষয়ক চেয়ারম্যান।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রতিপক্ষ কারচুপির মাধ্যমে নির্বাচন চুরির চেষ্টা করছে। ওয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদিক সম্মেলনে তিনি কোন প্রমাণ তুলে না ধরলেও জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে তারা আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন দাখিল করছেন।

পাশাপাশি তিনি দাবি করেছেন, ‘আইন-সম্মত’ ভোট হলে তিনি সহজেই বিজয়ী হয়েছেন।যদিও তিনি ‌‘বেআইনি ভোট’ গোনা হয়েছে বলে অভিযোগ তোলেন।ট্রাম্পের এক্ষেত্রে যুক্তি, যে সব গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি অনেক ভোটে এগিয়ে ছিলেন সেখানেই পরে ‘রহস্যজনক’ ভাবে অনেক নতুন ভোট গোনা শুরু হয়।

ট্রাম্প দাবী করেছেন, এখানে নির্বাচন শেষ হবার পর ভোট দেওয়া হয়েছে, বেআইনি ভোট গ্রহণ করা হয়েছে, গোপনে ভোট গোনা হয়েছে, ভোট গণনা কেন্দ্রে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়া হয়নি। তবে তার এসব দাবীর পক্ষে তিনি কোনও প্রমাণ দেখান নি।

তাছাড়া নির্বাচনের আগের মাসগুলিতে প্রকাশিত জনমত সমীক্ষার তীব্র নিন্দা করেছিলেন। তার সমর্থকদের নিরুৎসাহিত করার অন্য জো বাইডেনকে এগিয়ে দেখিয়ে এসব সমীক্ষা প্রচার করা হয়েছিল বলে অভিযোগ করেন।

The post ভোট গণনা চলছে, এরই মাঝে মামলার জন্য টাকা তুলছেন ট্রাম্প অনুগামীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l1VkIc
Post a Comment (0)
Previous Post Next Post