পানাজি: গোয়ার মুখ্যমন্ত্রী সহ অন্য নেতাদের হুমকির বার্তা দিয়ে গ্রেফতার ২৫ বছরের এক যুবক। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সহ অন্য নেতাদের মোবাইলে হুমকির মেসেজ পাঠিয়ে টাকা দাবি করত ওই যুবক।
প্রায় ১ সপ্তাহ আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হুমকির মেসেজ ও নানান অশ্লীল মেসেজ পেয়ে গোয়া পুলিশে অভিযোগ দায়ের করেন। তিনি যে নম্বর থেকে ওই হুমকির মেসেজ পাচ্ছিলেন সেটি একটি ইন্টারন্যাশনাল নম্বর। সেটিও পুলিশকে দেওয়া হয়।
এরপরেই তদন্তে নামে পুলিশ। মুখ্যমন্ত্রীর অভিযোগ দায়েরের প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় পরে পুলিশ আশিষ নায়েক নামে এক ২৫ বছরের যুবককে গ্রেফতার করে।
পুলিশ ইনস্পেক্টর মোহন গাউডি দাবি করেছেন,অভিযুক্ত মুখ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন প্রভাবশালী লোককে হুমকির মেসেজ পাঠানো তাঁদের কাছ থেকে টাকা চেয়েছিল বলে স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, ইন্টারন্যশনাল নম্বর দিয়ে মেসেজ পাঠানো হলেও তাতে ফুটে উঠত একটি স্থানীয় মোবাইল নম্বর। যে বা যেসব ব্যক্তির সঙ্গে ওই অভিযুক্তের ব্যক্তিগত শত্রুতা ছিল, তাঁদের নম্বর ফুটে উঠত বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ৫ নভেম্বর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হুমকির মেসেজ পাঠানো ও টাকা চাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী। অপর নেতা দুর্গাদাস কামাত’ও একই রকম মেসেজ এপেয়ে অভিযোগ দায়ের করেছিলেন ৭ নভেম্বর।
The post খোদ মুখ্যমন্ত্রীকে হুমকির মেসেজ, পুলিশের হাতে গ্রেফতার যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kA6brP