তেহেরান: আমেরিকান নীতির জন্য ক্ষুব্ধ হয়েছে খোদ মার্কিন জনগণ। এমনই অভিমত প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তাঁর বক্তব্য , আমেরিকায় সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার ফলাফল সেটাই প্রমাণ দিচ্ছে। তাঁর কথায় , শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ শুধু নয় বরং খোদ আমেরিকার জনগণও দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে ।
প্রেসিডেন্ট রুহানি জানিয়েছেন, আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর যে যেভাবে নিষেধাজ্ঞা জারি করে, যুদ্ধের হুমকি দেয় এবং বলদর্পী নীতি অনুসরণ করে সেটা দেশের আপামর জনগণ আদৌ পছন্দ করে না। ফলে আমেরিকার বিদেশ নীতিতে এবার রীতিমতো পরিবর্তন আনা দরকার ।
মঙ্গলবার সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠক হয়। সেখানেই প্রেসিডেন্ট রুহানি এই সব কথা বলেন। ভিডিও লিংকের মাধ্যমে তিনি এই বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি জানান, নির্বাচনের পর এবার মার্কিন নেতাদের সামনে ক্ষেত্র পরিষ্কার হয়েছে যে, তারা জনগণের ভাষা বুঝবেন এবং সেই অনুযায়ী বিদেশ নীতিতে পরিবর্তন আনবেন।
প্রেসিডেন্ট রুহানি আরও জানান, নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে মনোযোগ দিতে হবে।
The post নির্বাচন প্রমাণ দিচ্ছে আমেরিকান নীতিতেই রুষ্ট মার্কিন জনগণ: ইরানের প্রেসিডেন্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35klO2j