ছেলে চাই! ৬ বছরের মেয়েকে খুন করল বাবা

রাঁচি: ভারতের স্বাধীনতা পেরিয়েছে ৮ বছর। তা সত্বেও আজও দেশের প্রত্যন্ত অঞ্চলে কুসংস্কারে রয়েছে বিশ্বাস। আর তারই ফলে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। বলি দেওয়া হল এক ৬ বছরের শিশুকে।

ঝাড়খণ্ডের রাঁচির লোহারডাঙার ঘটনা। এক ‘বাবা’র পরামর্শে নৃশংসভাবে খুন করা হল এক শিশুকন্যাকে। কারণ পুত্র সন্তান লাভ করে চেয়েছিল ২৬ বছরের এক ব্যক্তি। সেই খুন করে নিজের মেয়েকে।

পেশায় শ্রমিক সুমন কিচুদিন আগেই এক ওঝার সংস্পর্শে আসে। সেই ওঝা বা বাবাই তাকে পরামর্শ দেয় যে, কন্যাসন্তানকে খুন করলে আসবে পুত্রসন্তান।

সুমনের স্ত্রী রয়েছেন বাপের বাড়িতে। আর তার মধ্যেই ঘটনা। ইতিমধ্যেই সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। ওঝাকে ধরতে চলছে তল্লাশি।

খুব বেশি দিন আগের ঘটনা নয়। আরও এক কুসংস্কারের মারাত্মক ঘটনা ঘটে। করোনা রুখতে এক ব্যক্তিকে বলি দিয়ে দেন ওডিশার এক মন্দিরে।

কটকের বন্ধা মা বুধা ব্রাহ্মণী দেবী মন্দিরে সানসারি ওঝা নামে এক ব্যক্তি বলি দিয়ে দেয় স্থানীয় এক যুবককে। এরপর নিজেই পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করে সে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি স্থানীয় ওই মন্দিরের পূজারী। করোনা সংক্রমণ রুখতে হলে নরবলি দিতে হবে, এই বিশ্বাস থেকেই স্থানীয় এক ব্যক্তির গলা কেটে হত্যা করে।

যাঁকে বলি দেওয়া হয়, তাঁর নাম সরোজ কুমার প্রধান। পুলিশকে অভিযুক্ত জানায় নরবলি নিয়ে তাঁর এবং সরোজের মধ্যে তর্কাতর্কি হওয়ার সময়ই ধারাল অস্ত্র দিয়ে খুন করে সে। ধড় থেকে শরীর আলাদা করে দেয়।

The post ছেলে চাই! ৬ বছরের মেয়েকে খুন করল বাবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ktmTt2
Post a Comment (0)
Previous Post Next Post