নোটব্যান অত্যন্ত লাভজনক ছিল: মোদী

নয়াদিল্লি: চার বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন নোট ব্যানের। আচমকা প্রায় ৮৬ শতাংশ নোট ব্যান করে দিয়েছিলেন মোদী। যার জেরে দেশবাসী তো বটেই, ভারতীয় অর্থনীতিতেও প্রাথমিক ভাবে ধাক্কা লাগে। নোট ব্যানের পর চার বছর অতিক্রান্ত হলেও এখনও সেই মোট টাকা পুনরুদ্ধার সম্ভব হয়নি। তবে রবিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, এই পদক্ষেপ দুর্নীতি হ্রাস করেছে এবং স্বচ্ছতা বাড়িয়েছে।

৮ নভেম্বর ২০১৬, মাত্র চার ঘন্টার নোটিশ দিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যান করে দেওয়া হয়, ওইদিনকার মধ্যরাত থেকেই। প্রধানমন্ত্রী রাত ৮ টা নাগাদ এই ঘোষণা করতেই সাধারণ মানুষের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। লোকে ওই নোট বদল করতে এটিএম এবং ব্যাংকগুলিতে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রী মোদী নোটবাতিলের সময় জানিয়েছিলেন, নোটবাতিলের ফলে দেশের কালো টাকা উদ্ধার হবে। বন্ধ হবে সন্ত্রাসবাদ। যদিও বর্তমানে সেই সিদ্ধান্ত কতটা ফলদায়ক হয়েছে তা নিয়ে প্রশ তুলেছেন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ সহ বিরোদীরা। কিন্তু প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তের চার বছর পরেও জানালেন ‘নোট বাতিল সিদ্ধান্ত ছিল ভারতের জন্য আশীর্বাদ।’

তবে শুধুমাত্র মোদী নন। সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে মুখ খুলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও। তিনি টুইটে বলেন, ” ‘ডিমনিটাইজেশন শুধুমাত্র যে স্বচ্ছতা এনেছে এবং করের হারকে আরও প্রশস্ত করেছে তাই নয়, এটি জাল নোটের কারবার রোধ করেছে এবং নোটের সঞ্চালন বৃদ্ধি করেছে’।

তবে নোটবাতিলের সময় মারাত্মক অসুবিধার মধ্যে দিয়ে গেছিলেন সাধারণ মানুষ। নোট ব্যানের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছিল সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ ও মধ্যবিত্তেরা। নোট বদলের জন্য কয়েক মাস ব‍্যাঙ্ক ও এটিএমের সামনে মানুষের দীর্ঘ লাইন পড়ে। লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে।

The post নোটব্যান অত্যন্ত লাভজনক ছিল: মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32sbJyu
Post a Comment (0)
Previous Post Next Post