হাওড়া : দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি সংগঠনের তরফে প্রচার, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সচেতনতার বার্তার ফলে গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লকে বন্যপ্রাণ সচেতনতার গড়ে উঠেছে। আবারও তার নিদর্শন রাখল বাগনানের হাটুড়িয়া গ্রামের কাকা – ভাইপো।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ নিজের বাড়ির উঠানে একটি পদ্মগোখরো সাপকে দেখতে পান বছর চব্বিশের যুবক শুভজিৎ বেরা। শুভজিৎ তাঁর কাকা গৌতম বেরাকে সঙ্গে নিয়ে সাপটিকে একটি বোতলবন্দি করেন। তারপর আমতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে খবর দেন বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
একইদিনে হাওড়ায় গৃহস্থের বাথরুম ঢুকে পরে সজারু। উদ্ধার করে বন দফতরের কর্মীরা। ডোমজুড়ের ভান্ডারদহ গ্রামের এক বাসিন্দার বাড়ির বাথরুমে ঢুকে পড়া সজারুকে উদ্ধার করল বন দফতর। সূত্রের খবর, বুধবার রাতে ভান্ডারদহ গ্রামের এক ব্যক্তির বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। খবর দেওয়া বন দফতরে। বৃহস্পতিবার বন দপ্তরের কর্মীরা এসে সজারুটিকে উদ্ধার করেন। উল্লেখ্য, দু-দিন আগেই ডোমজুড়ের চ্যাটার্জী পাড়া এলাকাতে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়া সজারু স্থানীয় পশুপ্রেমী রামচন্দ্র বাগের সহায়তায় উদ্ধার করে হাওড়া আরবান বন দফতর।
The post গ্রামে উদ্ধার গোখরো, গৃহস্থে লুকনো সজারু উদ্ধার বনদফতরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ltnKLp