‘চেনা বামুনের পৈতে লাগে না’, নাম না করে কটাক্ষ শুভেন্দুর

স্টাফ রিপোর্টার, নন্দীগ্রাম: ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে ১৩ বছর ধরে অরাজনৈতিক ব্যানারে হয়ে আসা সভার পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। এই প্রথম সরাসরি রাজনৈতিক মঞ্চে হবে নন্দীগ্রাম শহিদ দিবসের অনুষ্ঠান। সেই সভায় তাকবেন রাজ্যের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম। নাম না করে তেখালির সভামঞ্চ থেকে নিজের দলের সেই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন নাম না করে শুভেন্দুর কটাক্ষ, “নন্দীগ্রামের কথা ওরা মনে রেখেছে বলে ভাল লেগেছে। খুব ভাল লেগেছে।” তাঁর প্রশ্ন, “১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে?‌ ভোটের আগে এলে, ভোটের পরেও এখানে আসতে হবে।”

তৃণমূলের হেভিওয়েট নেতা মনে করিয়ে দেন, তিনি কোনওদিন তিনি এখানে নতুন কেউ নন। শুভেন্দু বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসে লড়াই করেছি। চেনা বামুনের পৈতে লাগে না। এই আন্দোলন আমার নয়, আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত।”

এক সময় রাজ্য রাজনীতির পট বদলে দিয়েছিল নন্দীগ্রাম। সেখান থেকেই আবার নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন শুভেন্দু।

প্রতিবছরই ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস পালন করা হয়ে থাকে। তাতে দুটি সভা করে শাসক দল। একটি ভুমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আরেকটি তৃণমূল কংগ্রেসের ব্যানারে। এবারও সেই দিনটিতে সভা হবে নন্দীগ্রামে। তবে তৃণমূল সমান্তরাল কর্মসূচি পালন করছে এদিন।

সম্প্রতি তৃণমূলের প্রতীক ছাড়াই একের পর এক সভা করতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। এদিনও তৃণমূলের ব্যানার ছাড়াই শহীদ দিবসে নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী।

এদিকে, এদিন হাজরাকাটায় ‘শহিদ দিবস’ পালন করতে চলেছে তৃণমূল। এর নেতৃত্বে রয়েছেন নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা শেখ সুফিয়ান। ওই অনুষ্ঠানের মূল বক্তা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু। উপস্থিত থাকার কথা পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরির। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারীও। নন্দীগ্রামের হাজরাকাটায় বিকেল ৪টেয় এই সভার আয়োজন করা হয়েছে।

The post ‘চেনা বামুনের পৈতে লাগে না’, নাম না করে কটাক্ষ শুভেন্দুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pkH2oz
Post a Comment (0)
Previous Post Next Post