দরজায় কড়া নাড়ছে শীত, আকাশছোঁয়া সবজির দামে নাজেহাল জনতা

স্টাফ রিপোর্টার, বালুরঘাট: কৃষিপ্রধান জেলা দক্ষিণ দিনাজপুর। এই জেলার উদ্বৃত্ত সবজি শিলিগুড়ি গৌহাটি সহ অন্যান্য এলাকার চাহিদা মেটায়। অথচ খোদ নিজের জেলাতেই সেই সবজি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে।

দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট বাজারে লংকা থেকে শুরু করে পটল বেগুন সবেরই দাম আকাশ ছাড়িয়ে গিয়েছে। গতবছরের তুলনায় এবারের চলতি মরশুমে দাম দ্বিগুনেরও বেশি। চালের দামের চাইতেও বেশি দামে বিক্রি হচ্ছে আলু। বালুরঘাট বাজারে কেজি প্রতি আলু পঁয়তাল্লিশ টাকা, পেঁয়াজ পঁচাত্তর। পাশাপাশি পটল বেগুন অন্যান্য সবজি সবই পঞ্চাশেরও উপরে। বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলায় টাস্কফোর্স থাকলেও দাম নিয়ন্ত্রণের কোনও লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না ক্রেতা বিক্রেতারা। ফলে বাজারে গিয়ে দিশেহারা অবস্থায় পড়ছেন সাধারণ মানুষ।

পটল ,বেগুনের দাম বৃদ্ধির কারণ হিসেবে অনেকে এবারের অকাল বৃষ্টিকে দায়ি করলেও সাধারণ ক্রেতা বিক্রেতা উভয়েরই দাবী প্রশাসন আলু পেঁয়াজ সহ সবজির দাম আয়ত্তে আনার ব্যাপারে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হোক।

বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহা জানিয়েছেন সবজির দাম বৃদ্ধিতে বাজারের পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের কেউই দায়ী নন। এবছর অকাল ও অতিবৃষ্টির কারণে সবজির গাছ মরে যাওয়ায় পটল মুলো বেগুন লংকার যোগান একেবারেই কম।যার জন্য স্বাভাবিক ভাবেই এগুলোর দাম গত বছরের তুলনায় বেশি।

অন্যদিকে পেঁয়াজ, আলুর ব্যাপারে হিমঘর মালিকদেরই দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ এবিষয়ে প্রশাসনের কাছে দরবার করেও লাভ কিছুই হয়নি টাস্কফোর্স থাকলেও তার কাউকে দেখা যায়নি বলেও তিনি অভিযোগ করেছেন।

The post দরজায় কড়া নাড়ছে শীত, আকাশছোঁয়া সবজির দামে নাজেহাল জনতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jP8pmU
Post a Comment (0)
Previous Post Next Post