সবে শীতের শুরু, এরই মধ্যে জল বরফ হয়ে যাচ্ছে দেশের এক রাজ্যে

দেহরাদুন: উত্তরাখণ্ডের চামোলি জেলায় এর মধ্যে শীত ঝড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে। সেখানকার নীতি ভ্যালিতে ইতিমধ্যেই জল জমতে শুরু করে দিয়েছে। ঠাণ্ডায় ঠকঠক করছে নীতি ভ্যালি।

গত সপ্তাহে তুষারপাতের পর থেকেই এখানে নেমে গিয়েছে তাপমাত্রা। পারদ চলে গিয়েছে মাইনাসের কোঠায়। দিনের আলো ফুটে ওঠার পরেও জল জমাট আকারেই থাকছে, এতটাই দাপট ঠাণ্ডার। এমনকি নদী, ড্রেন ও পর্বত থেকে আসা ছোট ছোট জলের বিন্দু পুরোপুরি জমে বরফে পরিণত হচ্ছে।

মানুষ তো বটেই, ঠাণ্ডার দাপটে ভগববানকেও জমিয়ে দিয়েছে। শিব-ভোলানাথের বাহন নন্দী ফোঁটা ফোঁটা পরা জলের নীচে সম্পূর্ণ জমে গেছে।চারদিকে জল পরে পুরোপুরি বরফ হয়ে গিয়েছে। এছাড়া নদীর ওপর পাথরে আটকে থাকা বরফও দেখতে পাচ্ছেন সেখানকার মানুষজন। শীত শুরু হতে না হতেই টপস্পিডে রয়েছে শীতগাড়ি। তাই সম্পূর্ণ হিমায়িত নীতি ভ্যালি।

আরও পড়ুন – মঙ্গলবার থেকে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর ও সায়েন্স সিটি

চামোলি জেলায় এই নীতি ভ্যালিতেই সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ে। আর এবছরও যে তাই হতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে। নভেম্বর সবে শুরু হয়েছে, এখনই জল জমে বরফ হয়ে গিয়েছে, এরপর ডিসেম্বর-জানুয়ারি আসছে।

আসন্ন সময় যে কেমন হতে চলেছে, তা বর্তমান অবস্থা দেখেই ধারণা করা যায়। আর তেমন ভাবেই তৈরি হচ্ছেন এখানকার মানুষজন। এই নীতি উপত্যকা এলাকা চীন সীমান্ত সংলগ্ন হওয়ায় এখানে ১২ মাস সেনা অবস্থান থাকে। ঠাণ্ডা বাড়ুক, বা কমুক তুষারপাত হোক বা না হোক এখানে সবসময় অবস্থান করে সেনা বাহিনী।

The post সবে শীতের শুরু, এরই মধ্যে জল বরফ হয়ে যাচ্ছে দেশের এক রাজ্যে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GGocXA
Post a Comment (0)
Previous Post Next Post