শীতের জমিয়ে ব্যাটিং উত্তরে, তবে পরে বাড়বে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই।

বুধবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি ১৩.৪ সেলসিয়াস, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙের সর্বনিম্ন ১১.৫ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ির ১৪.০ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ির সর্বনিম্ন ১৫.৪ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ির ১২.৮ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস, মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি এখনও অবস্থান করছে। এটি অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিলোমিটারের পর্যন্ত। সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি অক্ষরেখা অবস্থান করছে। তবে মূলত ওই ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বুধবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ২০.১ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২১.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৭.২ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

The post শীতের জমিয়ে ব্যাটিং উত্তরে, তবে পরে বাড়বে তাপমাত্রা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35k2X7G
Post a Comment (0)
Previous Post Next Post