এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত, শীতের হাওয়ায় বাধা, ক্রমবর্ধমান দক্ষিণের তাপমাত্রা

স্টাফ রিপোর্টার , কলকাতা : পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি এখনও অবস্থান করছে। এটি অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিলোমিটারের পর্যন্ত। সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি অক্ষরেখা অবস্থান করছে। তবে মূলত ওই ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

বুধবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ২০.১ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২১.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৭.২ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৬ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে আজ বুধবার ও আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

The post এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত, শীতের হাওয়ায় বাধা, ক্রমবর্ধমান দক্ষিণের তাপমাত্রা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38v6UIz
Post a Comment (0)
Previous Post Next Post