প্রথম মাস থেকেই আয় হবে দেড় লাখ টাকা, শুরু করা যেতে পারে লাভের ব্যবসা

নয়াদিল্লি: করোনার দিনগুলিতে লাফিয়ে বাড়ছে অনলাইন ব্যবসা। ছোট শহর থেকে শুরু করে মেট্রো শহর-সব জায়গাতেই কুরিয়ার, কার্গো ইত্যাদির সুবিধার পরিমাণ বেড়েছে। এমতাবস্থায় ডিটিডিসিও সম্প্রসারণের কাজ শুরু করেছে। ডিটিডিসি বিভিন্ন শহরে আউটলেট খোলার প্রস্তুতি নিচ্ছে। আপনিও এই আউটলেট খুলে উপার্জন করতে পারেন। তবে এর জন্য প্রাথমিক বিনিয়োগ দরকার ৫০ হাজার টাকা।

ভারত জুড়ে এ, বি, সি বিভাগের শহরগুলিতে যে কোনও জায়গায় ডিটিডিসি-র এই ফ্র্যাঞ্চাইজি খোলা যেতে পারে। সবচেয়ে ভালো ব্যাপার হল ফ্রাঞ্চাইজির জন্য কোনও ধরনের শুল্ক নেওয়া হবে না। শুধুমাত্র সেটআপের জন্য টাকা নেওয়া হবে।

এ বিভাগের শহরে দেড় লাখ টাকা বিনিয়োগ করতে হবে। বি ক্যাটাগরির শহরে ১ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। সি ক্যাটাগরির শহরে ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।

ফ্রাঞ্চাইজি খোলা যাবে কেবলমাত্র বাড়ির নীচতলার জন্য। এ বিভাগের শহরের কোনও ফ্র্যাঞ্চাইজিতে কমপক্ষে চার জন কর্মচারী থাকতে হবে। বি বিভাগের শহরের কোনও ফ্র্যাঞ্চাইজিতে কমপক্ষে তিন জন কর্মচারী থাকতে হবে। সি বিভাগের শহরে কমপক্ষে দু’জন কর্মচারী থাকতে হবে।

এক্ষেত্রে ডিটিডিসি ফ্র্যাঞ্চাইজির জন্য করা বিনিয়োগে ২০ শতাংশ রিটার্ন দেবে। মোট টার্নওভারের দশ শতাংশ রয়্যালটি ফি হিসাবে ফ্র্যাঞ্চাইজিকে দিতে হবে।

এর জন্য ডকুমেন্টস হিসেবে প্রয়োজন ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ল্যান্ডলাইন টেলিফোন বিল, পাসবুক এবং রেফারেন্স লেটার ইত্যাদি।

The post প্রথম মাস থেকেই আয় হবে দেড় লাখ টাকা, শুরু করা যেতে পারে লাভের ব্যবসা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pyjjS1
Post a Comment (0)
Previous Post Next Post