তেজস্বী, তেজপ্রতাপ, লব- কোন আসনে কে এগিয়ে

পাটনা: বিহার নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা দেশের। পাটনায় কী হবে পাটবদল? সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তেজস্বী যাদব। এছাড়াও তারকা প্রার্থীরা কোন আসনে এগিয়ে, সেই তালিকা দেখে নেওয়া যাক একনজরে।

বাঁকিপুরে এগিয়ে শত্রুঘ্ন সিনহার ছেলে কংগ্রেসের লব সিনহা।

মুজফফরপুরে এগিয়ে রয়েছেন মন্ত্রী সুরেশ শর্মা।

ইমামগঞ্জে এগিয়ে হ্যাম প্রার্থী জিতনরাম মাঝি।

হাসানপুর থেকে এগিয়ে তেজপ্রতাপ যাদব।

পটনা সাহিব থেকে এগিয়ে বিজেপির নন্দকিশোর যাদব।

দানাপুরে এগিয়ে বিজেপির আশা দেবী।

সরাইরঞ্জনে এগিয়ে জেডিইউয়ের বিজয়কুমার চৌধুরী।

পারসায় পিছিয়ে জেডিইউয়ের চন্দ্রিকা রায়।

মোকামায় এগিয়ে আরজেডির অনন্ত সিংহ। মধুপুরে এগিয়ে বিজেপির রণধীর সিংহ।

গয়ায় এগিয়ে বিজেপির প্রেম কুমার

সহর্ষায় এগিয়ে গেলেন আরজেডির লাভলি আনন্দ।

মাধেপুরায় এগিয়ে জেডিইউয়ের নিখিল মণ্ডল। সিমরী বখতিয়ারপুরে পিছিয়ে রয়েছেন ভিআইপি পার্টির মুকেশ সাহানি।

মাধেপুরা থেকে পিছিয়ে পাপ্পু যাদব।

The post তেজস্বী, তেজপ্রতাপ, লব- কোন আসনে কে এগিয়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3k9BKso
Post a Comment (0)
Previous Post Next Post