নয়াদিল্লি: কদিন আগে প্রতিদিনকার আক্রান্তের সংখ্যায় লাগাম টানা গেলেও ফের সর্বোচ্চ সংক্রমণ দেখছে দিল্লি। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৭১৭৮ জন। চলতি বছরে করোনা শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের নিরিখে এই সংক্রমণই সর্বাধিক।
এর আগে দিল্লিতে কখনও দৈনিক সংক্রমণ ৭০০০ ছুঁতে পারেনি। এর আগে তিনদিন প্রতিদিন ৬০০০ এর বেশি সংক্রমণ দেখেছে দিল্লি। ৪ নভেম্বর সামনে এসেছিল ৬৮৪২ সংক্রমণের ঘটনা।
বর্তমানে দিল্লিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৮৩১ এ। সরকারি তথ্য জানাচ্ছে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৪ জনের।
আরও পড়ুন – আচমকা বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট সম্বোধন, অস্বস্তিতে ডেমোক্র্যাট হাউস স্পিকার
রাজধানী এলাকা বা এনসিআর-এ বায়ুর অবস্থাও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এমনিতে করোনার মধ্যে শীতকাল আসছে। আর দিল্লিতে শীত পড়ে জাঁকিয়ে। তারওপর বায়ু দূষণ যোগ হলে সমস্যা বাড়বে।
শীতকালে বায়ুর গুণমান খারাপ হলে তা স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, কো-মর্বিডিটি করোনা আক্রান্তদের ক্ষেত্রে বড় ঝুঁকি।
দিল্লিতে ব্যাপক মাত্রায় সংক্রমণ মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রেরও। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল এবং দিল্লি সরকারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে। যে কোনও ভাবে দিল্লিতে কোভিড পরিস্থিতি রুখতে বদ্ধপরিকর কেন্দ্র।
The post দিনে আক্রান্ত ৭০০০, সর্বোচ্চ সংক্রমণ দেখছে দেশের এক রাজ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lav8ez