কলকাতা: শনিবার রাতের পর থেকে শরীর আরও খারাপ থেকে খারাপতর হয়ে চলেছে প্রখ্যাত বাঙালি অভিনেতা ও বাঙালির নয়নের মণি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হাসপাতালের সামনে ভিড় রয়েছে পুলিশের। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠছে। পরিস্থিতি বুঝে হাসপাতালে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র জানাচ্ছে, চিকিৎসকেরা জানিয়েছেন পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ওষুধেও কোনও কাজ হচ্ছে না বলে জানানো হয়েছে। বর্তমানে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকেরা জানাচ্ছেন, অভিনেতার শরীরের যা অবস্থা তাতে পরিস্থিতি মাল্টিঅর্গান ফেলিওর দিকে যাচ্ছে।
লাইফ সাপোর্ট সিস্টেমে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না। শনিবার সন্ধেয় তাই তড়িঘড়ি ডেকে পাঠানো হয় তাঁর পরিবারকে। প্রবীণ অভিনেতার শারীরিক পরিস্থিতির কথা জানানো হয় তাঁদের। চিকিত্সক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মিরাকেলের অপেক্ষায় রয়েছেন তাঁরাও।
যে কোনও সময় পরিস্থিতি আরও বাজে ভাবে বিগড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। তবে একই সঙ্গে তাঁরা আশা রাখছেন সৌমিত্র বাবুর ওপর। তাঁরা জানাচ্ছেন, যেভাবে বারেবারে লড়াই করে সৌমিত্র চট্টোপাধ্যায় ফিরে এসেছেন তাতে আশা করা যায় এবারও তেমন কিছু হবে। তবে একই সঙ্গে পরিস্থিতি যে অত্যন্ত উদ্বেগজনক, তাও বর্তমানে অস্বীকার করার কোনও উপায় নেই।
আপাতত জানা গিয়েছে, উৎকণ্ঠার জেরে হাসপাতালে হাজির হয়েছেন, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, আলাপন বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি লোকেরা। এছাড়া হাসপাতালের বাইরে হাজির হয়েছেন বহু অনুরাগীরা।
The post বেলভিউর পথে মুখ্যমন্ত্রী, ওষুধে সাড়া দিচ্ছেন না সৌমিত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IIAeAc