রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অসুস্থ হওয়ার খবর ভুয়ো : ক্রেমলিন

নয়াদিল্লি : অসুস্থ নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্পূর্ণ সুস্থ তিনি। সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভ্রান্ত। শুক্রবার দিনভর পুতিনের অসুস্থতার খবর ঘুরপাক খায় আন্তর্জাতিক মিডিয়ায়।

পরে ক্রেমলিন জানিয়ে দেয় এই ধরণের খবরের কোনও গুরুত্ব নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা খারিজ করছে প্রেসিডেন্টের অফিস। এই ধরণের খবরের কোনও ভিত্তি নেই। প্রেসিডেন্ট পুতিন একেবারেই সুস্থ। কোনওভাবেই তাঁর সরে দাঁড়ানোর কোনও প্রশ্ন নেই।

এর আগে জানা গিয়েছিল আগামী বছরের শুরুতেই পুতিন দায়িত্ব ছাড়তে পারেন। জানা যায়, পুতিন পারকিনসন্স রোগের আক্রান্ত। আর সেই কারণে শারীরিক ভাবে আর টানতে পারছেন না।

আর এই কারণেই তিনি আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে পারেন বলে মস্কো সূত্রে উল্লেখ করে জানায় সংবাদমাধ্যম। প্রতিবেদনে জানানো হয়, স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে তাঁর পরিবারের সদস্যরা ৬৮ বছরের পুতিনকে অবসর গ্রহণের আর্জি জানান বলে খবর।

জানা যায়, পুতিনের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত খোদ দুই কন্যা। উদ্বিগ্ন পুতিনের ৩৭ বছরের গার্লফ্রেন্ড অ্যালিনা কাবায়েভাও। আর সেই কারণেই তাঁরা চাইছেন না যে এমন শারীরিক অবস্থা নিয়ে এত বড় দায়িত্ব সামলান। সোলোভেই জানান, রুশ প্রেসিডেন্টের ওপর পরিবারের বেশ ভালো প্রভাব রয়েছে।

আগামী জানুয়ারিতেই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করতে পারেন তিনি। সোলোভেই দাবি করেছেন, পুতিন পারকিনসন্স অসুখে ভুগতে পারেন। কারণ, সম্প্রতি তাঁর মধ্যে এই রোগের লক্ষ্মণ দেখা গিয়েছে।

এরপরেই বিবৃতি প্রকাশ করে ক্রেমলিন। জানানো হয় সোলেভেইয়ের বক্তব্যর ওপর ভিত্তি করে যে তথ্য প্রকাশিত হয়েছিল, তা ভুয়ো। বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই এই বক্তব্যের। পুতিন সম্পূর্ণ সুস্থ ও পদ ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।

The post রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অসুস্থ হওয়ার খবর ভুয়ো : ক্রেমলিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IalI47
Post a Comment (0)
Previous Post Next Post