৭০ দিন ধরে সংক্রামিত করোনা রোগী, নতুন তথ্যে চিন্তিত গবেষকরা

ওয়াশিংটন : অ্যাসিম্পটোম্যাটিক করোনা রোগী ৭০ দিন ধরে আক্রান্ত। এই তথ্য সামনে আসার পর থেকেই বেশ চিন্তিত গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বয়স্ক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছে। তিনি দুই মাস ধরে করোনা আক্রান্ত ছিলেন বলে খবর।

এদিকে ওই মহিলা অ্যাসিম্পট্যোমেটিক ছিলেন বলে খবর। এরই সঙ্গে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওই মহিলা। ফলে অত্যন্ত দুর্বল হওয়ায় তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতাও নেই। গবেষকরা জানাচ্ছেন, এই কারণেই তাঁকে দু মাস ধরে লড়তে হয় করোনার সঙ্গে।

নভেম্বরের শুরুতে জার্নাল সেলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে ওই মহিলার শরীরে অ্যান্টিবডি উৎপাদিত হচ্ছিল না। এদিকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছিল অন্য জটিল রোগে ভুগছেন এমন ব্যক্তির যদি করোনা হয়, তবে তা ২০দিনের বেশি স্থায়ী হবে না।

এখানেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ যে মহিলা ৭০দিন ধরে করোনা আক্রান্ত থাকলেন, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ফলে সিডিসির পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে করোনা আক্রান্ত হলে সেরে ওঠার বিষয় গড়ে ৮দিনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে। তবে রোগির শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে কতদিনে তিনি সেরে উঠবেন, সেই বিষয়টি।

এদিকে, দ্রুত করোনা সংক্রমিত রোগীদের শনাক্ত করতে এবার স্নিফার ডগদের ময়দানে নামাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রভুভক্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররাই সন্ধান দেবে করোনা রোগীদের। এমনই দাবি বিশেষজ্ঞদের। সম্প্রতি একটি গবেষণায় ফিনল্যান্ডের বিজ্ঞানীরা দাবি করেছেন, ল্যাবরেটরিতে প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগগুলি করোনা সংক্রমিত রোগীদের চিহ্নিত করার ক্ষেত্রে দারুণ কাজে দিচ্ছে।

জানা গিয়েছে, বাইরে থেকে আসা কোনও ব্যক্তি করোনা সংক্রমিত কিনা তা জানতে ফিনল্যান্ডের হেলসিংকি বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা করার জন্য এই স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে। কুকুর বছরের পর বছর ধরে নানা অসাধ্য সাধন করতে বিভিন্ন দেশের প্রশাসনকে সাহায্য করে চলেছে। এবার করোনা রোগীদেরও ঘ্রাণ-শক্তি দিয়ে চিহ্নিত করছে কুকুর।

The post ৭০ দিন ধরে সংক্রামিত করোনা রোগী, নতুন তথ্যে চিন্তিত গবেষকরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3k7YAAH
Post a Comment (0)
Previous Post Next Post