ডিসেম্বরেই তৈরি হবে ১০ কোটি ডোজ ভ্যাক্সিন, জানাল ভারতীয় সংস্থা

নয়াদিল্লি: ভ্যাক্সিনের মুখাপেক্ষী হয়েই বেঁচে আছে ভারত। এবার বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা কোভিড -১৯ ভ্যাকসিন উত্‍পাদন বৃদ্ধি করছ বলে জানা গেল। ডিসেম্বরের মধ্যেই ভারতে ১০ কোটি ডোজ উত্‍পাদনের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সংস্থা।

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লিমিটেডের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালের তথ্য যদি দেখায় যে অ্যাস্ট্রাজেনেকা ভাইরাস থেকে কার্যকর সুরক্ষা দিতে পারছে সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই নয়াদিল্লি থেকে জরুরি অনুমোদন নিতে পারে সংস্থাটি এমনটাই জানিয়েছেন পুনে ভিত্তিক।

একটি সাক্ষাত্‍কারে সংস্থা প্রধান জানান যে উত্‍পাদন করা হবে প্রাথমিকভাবে সেই পরিমাণ ভারতের জন্য বরাদ্দ থাকবে। ২০২১ সালে ৫০ শতাংশের ভিত্তিতে আরও গরীব দেশগুলিতে ভ্যাকসিন পাঠানো হবে। প্রসঙ্গত, ভ্যাকসিন ন্যাশনালিজম ঠেকাতে এমন নির্দেশই জারি করা আছে বিশ্ব স্বাস্থ্য দিবস (WHO)-এর তরফে।

এখনও পর্যন্ত মোট পাঁচটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে জোট বেঁধেছে আদরে পুনাওয়াল্লার সংস্থা। গত দু’মাসে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৪ কোটি ডোজ তৈরি করেছে এবং শিগগিরই নোভাভ্যাক্স উত্‍পাদন শুরু করারও লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে ৯২ শতাংশ সফল স্পুটনিক ভি ভ্যাকসিন। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর এমন দাবি করেছে রাশিয়া। এর ঠিক আগেই মার্কিন সংস্থা ফাইজার দাবি করেছিল, করোনা প্রতিরোধে তাদের তৈরি ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকরী।

সে দিক দিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাদের ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে যেন আরও কিছুটা এগিয়ে দাবি করা হল। বর্তমানে এই স্পুটনিক ভি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বেলারুশ , সংযুক্ত আরব আমিরশাহী ভেনেজুয়েলা সহ বেশ কয়েকটি দেশে। ভারতেয এই ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় ক্লিনিকাল ট্রায়াল চলছে।

এদিকে রাশিয়ায় ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি সাধারণের ব্যবহারের জন্যেও স্পুটনিক’ ভ্যাকসিনের ট্রায়াল চালানো হচ্ছে। সেজন্য ১০,০০০ বেশি মানুষের উপর এই ভ্যাকসিন ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে।

The post ডিসেম্বরেই তৈরি হবে ১০ কোটি ডোজ ভ্যাক্সিন, জানাল ভারতীয় সংস্থা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lwxK6K
Post a Comment (0)
Previous Post Next Post