লখনউ : আলোর মালায় সেজে উঠবে অযোধ্যার রাম জন্মভূমি। উত্তর প্রদেশ সরকার মাটির প্রদীপ দিয়ে মুড়ে ফেলতে চাইছে অযোধ্যাকে। বিশেষত রাম জন্মভূমি এলাকাকে আলোর মালায় সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।
জানা গিয়েছে প্রায় ৫ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে পালন করা হবে দীপোৎসব। উত্তরপ্রদেশের পর্যটন মন্ত্রী নীলকান্ত তিওয়ারি জানিয়েছেন রাম জন্মভূমিতে দীপোৎসব সারা দেশের নজর কাড়বে। এমন এক উৎসব পালন করা হবে, যা গত ৫০০ বছরে কেউ দেখেননি।
পর্যটন মন্ত্রীর দাবি রাম মন্দির তৈরির কাজ শুরু হওয়া একটা বড় সাফল্য। গত ৫০০ বছরের ইতিহাসে এই প্রথম অযোধ্যাতে আক্ষরিক অর্থে দীপাবলি পালন করা হবে। করোনা মহামারীর জন্য হয়ত বেশ কিছু বাধা নিষেধ থাকবে, কিন্তু সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে যাতে ভিড় না করা হয়। এই উৎসবের সম্প্রচার করা হবে, তা দেখার জন্য বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই দীপাবলির জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। সেই সব গাইডলাইনস মেনেই দীপোৎসব পালিত হবে। এই দীপোৎসব বাড়িতে বসে লাইভ দেখবেন সাধারণ মানুষ। যাতে কোনও ভাবেই জমায়েত না হয়, সেজন্য নজরদারি চালাবে পুলিশ। সরকারি আধিকারিকদেরও বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে।
এক বৈঠকে যোগী আদিত্যনাথ জানিয়েছেন ৫.৫১ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে অযোধ্যার রাম কি পৌরি ঘাটে। গোটা এলাকা নিজে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মাটির প্রদীপ জ্বালানোর উৎসবে সামিল হবেন বলে খবর।
২০১৯ সালেও উত্তর প্রদেশে দিওয়ালি পালিত হয় ধুমধাম করে। তবে চলতি বছরে তা আরও দ্বিগুণ হতে চলেছে। দিওয়ালি উপলক্ষে যোগী আদিত্যনাথ সরকার শনিবার যে ‘দীপোৎসবে’র আয়োজন করেছে সেখানে ৫.৫১ লাখ প্রদীপ জ্বালিয়ে মেতে উঠবে আলোর উৎসবে।
২০১৯ সালে ফিজি প্রজাতন্ত্রের সংসদের স্পিকার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সাত দেশের রাম লীলা এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। এগারোটি ট্যাবলোতে ভগবান রামের বিভিন্ন অনুষ্ঠানের দিক তুলে ধরা হয়। এই অনুষ্ঠানটিকে স্টেট ফেয়ার হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি, ২৫০০ বেশির শিশু ভগবান রামের জীবনের বিভিন্ন দিক এবং ওঠানামাকে ছবির মাধ্যমে তুলে ধরে।
The post সেজে উঠছে রাম জন্মভূমি, ৫ লক্ষ মাটির প্রদীপে দীপাবলি পালন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36lx6mm