সুভাষ বৈদ্য, কলকাতা: এবার কালীপূজোয় বাজি না ফাটানোর আবেদন করেছে রাজ্য সরকার৷ অন্যদিকে সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি বাজি ফাটানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে৷ এমতাবস্থায় বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির কর্তারা৷
তার আগে বাজি ফাটানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি৷ তাদের দাবি, বাজি শিল্পের সঙ্গে প্রায় ৩১ লক্ষ মানুষ জড়িত আছে৷ কালীপূজোয় সরকার বাজি ফাটানো বন্ধ করে দিলে এই সব পরিবারের কি হবে?সারা বছর তারা কালীপূজো ও দীপাবলির জন্য অপেক্ষা করে থাকেন৷
সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় kolkata 24×7 কে জানালেন, বুধবার তারা রাজ্য সরকারকে একটি চিঠি দিয়েছেন,তাতে তারা সরকারের কাছে আর্জি জানিয়েছেন,কালীপূজো ও দীপাবলি এই ২দিন ২ ঘন্টা করে অর্থাৎ রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি দেওয়া হউক৷ গত বছর থেকে বাজি পোড়ানোর সময় তো বেধে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সেটাই রাজ্যে মান্যতা দেওয়া হউক৷ পাশাপাশি বাজি শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলোকে আর্থিক অনুদান দেওয়ার আবেদন করা হয়েছে৷
এদিকে কালীপূজো যাতে বাজি বিহীন হয়,তার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে৷ পাশাপাশি এবার কালীপূজোয় বাজি না ফাটানোর আবেদন করেছে রাজ্য সরকারও৷
মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন,‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপূজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন।’
তিনি আরও বলেন, দুর্গাপুজোয় মতই মণ্ডপের চারপাশ যেন খোলা রেখে কালীপূজো করতে হবে৷ পুলিশের সঙ্গে কথা বলেই কালীপূজো বিসর্জন করতে হবে৷ তবে বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷
এ বছর পরিস্থিতি আলাদা৷ বাজি ফাটানো হলে এমনতেই বায়ুদূষণ অনেক গুন বেড়ে যায়৷ তার ওপর এবার করোনা পরিস্থিতি৷ তাতে বিশেষজ্ঞরা মনে করছেন কালীপূজোর বাজি ফাটানো হলে করোনা রোগীর পক্ষে তা আরও মারাত্মক হবে৷
একদিকে করোনা, অন্যদিকে বাজি শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৩১ লক্ষ মানুষের জীবন ও জীবিকা৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও কলকাতা হাইকোর্ট কি পদক্ষেপ নেবে, সে দিকে তাকিয়ে সবাই৷
The post বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আতসবাজি সংগঠনের কর্তাদের বৈঠক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3evFuDs