করোনার তাণ্ডব দিল্লিতে, সংক্রমণ এড়াতে ঘাটে-ঘাটে ছট পুজোয় কোপ

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে নোভেল করোনাভাইরাস। সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় বেসামাল দিল্লি। গত ২৪ ঘন্টায় রাজধানীতে করোনা আক্রান্ত ৮০০০-এরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে এবার দিল্লিতে ছট পুজোর দিনে ঘাটগুলিতে ধর্মীয় রীতি-রেওয়াজ পালনে নিষেধাজ্ঞা জারি সরকারের।

মঙ্গলবার দিল্লিতে রেকর্ড সংক্রমণ ছড়িয়েছিল। একসঙ্গে ৭৮৩০ জন একদিনে আক্রান্ত হয়েছিলেন করোনায়। বুধবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল।

বুধবার দিল্লিতে ৮৫৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৫ জনের। যা কিনা দিল্লিতে একদিনে করোনায় মৃত্যুর হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে ১৬ জুন দিল্লিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৯৩ জনের।

সব মিলিয়ে রাজধানীর করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বর্তমানে দিল্লিতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৯ হাজার ৯৭৫।

এর মধ্যে অ্যাক্টিভ করোনা কেস ৪২ হাজার ৬২৯টি। উৎসবের মরশুমে দিল্লিতে লাগামছাড়া সংক্রমণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, শীত আরও বাড়লে সংক্রমণ আরও বাড়তে পারে। দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ারও আশঙ্কা করছেন কেউ-কেউ।

করোনা-বিপদের আশঙ্কা করেই এবার ছট পুজোয় ঘাটগুলিতে ধর্মীয় রীতি-রেওয়াজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, রাজধানীর করোনা পরিস্থিতির ভয়াবহতা পর্যালোচনা করেই চলতি বছরে ছট পুজোয় ঘাটগুলিতে ভিড় এড়াতে রীতি-রেওয়াজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির সরকার।

The post করোনার তাণ্ডব দিল্লিতে, সংক্রমণ এড়াতে ঘাটে-ঘাটে ছট পুজোয় কোপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lqhLXF
Post a Comment (0)
Previous Post Next Post