৬৫ হাজার পর্যন্ত ছাড়! উৎসবের মরসুমে গাড়ি প্রেমীদের জন্য নয়া সুবিধা

নয়াদিল্লি: দ্রুত করোনা মহামারী কাটিয়ে গোটা দেশ মরিয়া চেষ্টা করে চলেছে ছন্দে ফেরার। তবে তার মধ্যে এবারে নয়া চমক নিয়ে এল টাটা। এমনিতেই উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য একাধিক কোম্পানি নিয়ে এসেছে বেশ কিছু চমক। পাশপাশি করোনা পরবর্তী সময়ে একাধিক গাড়ির কোম্পানি নিজেদের বেশ কিছু মডেলের দাম বৃদ্ধি করেছিল। তবে এবারে জানা গিয়েছে গ্রাহকদের জন্য ৬৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিয়ে এসেছে টাটা।

গ্রাহকদের জন্য আনা এই অফারে রয়েছে এক ঝাঁক নতুন সুবিধা। জানানো হয়েছে নির্দিষ্ট মদলের ক্ষেত্রে গ্রাহকেরা পাবেন ৬৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা। ফলে মনে করা হচ্ছে গ্রাহকেরা নিজেদের ইচ্ছেমত মডেলের গাড়ি সহজেই কিনতে পারবেন।

জানানো হয়েছে টাটার harrier মডেলের উপরে পাওয়া যাবে সব থেকে বেশি ৬৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা। এছাড়া থাকবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ৪০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জের সুবিধা পাবেন। তবে এই সুবিধা দেওয়া হচ্ছে কেবলমাত্র dark edition, xz+ and xza+ মডেলের ক্ষেত্রে পাওয়া যাবে এই ছাড়ের সুবিধা।

এছাড়া জানানো হয়েছে টাটার nexon মডেলের ক্ষেত্রে ১৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাওয়া যাবে। টাটা tigor মডেলের ক্ষেত্রেও পাওয়া যাবে একাধিক সুবিধা। উৎসবের মরসুমে এই ধরনের সুবিধা নিয়ে আসার ফলে সুবিধা হবে সাধারণের। নিজেদের ইচ্ছেমত সহজেই এই সময়ে কিনতে পারবে। এর ফলে মনে করা হচ্ছে গ্রাহকদের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্যতা বাড়বে টাটার।

The post ৬৫ হাজার পর্যন্ত ছাড়! উৎসবের মরসুমে গাড়ি প্রেমীদের জন্য নয়া সুবিধা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IgBR8z
Post a Comment (0)
Previous Post Next Post