সংক্রমণের রেকর্ড গড়ে একদিনে আক্রান্ত ৮ হাজার, করোনায় কাঁপছে দিল্লি

নয়াদিল্লি: করোনার দাপটে অবস্থা খারাপ রাজধানীর। প্রথম ধাক্কাটা কোনওমতে সামলানো গেলেও ফের দ্বিতীয় সংক্রমণের ধাক্কায় কাবু নয়াদিল্লি। শেষ ২৪ ঘন্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হলেন ৮০০০ এর বেশি মানুষ। পরিসংখ্যান বলছে এদিন প্রথম রেকর্ড গড়ে একদিনে ৮৫৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার দিল্লিতে সর্বাধিক আক্রান্ত ছিল ৭৮৩০ জন। বুধবার সেই রেকর্ডও পার হয়ে গেল। ফলে এর শেষ কোথায়, তাই ভাবছেন সকলে। বুধবারে মৃত্যু হয়েছে ৮৫ জনের। যা কিনা একদিনের মৃত্যুর হিসেবে এখন অবধি দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে ১৬ জুন দিল্লিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৯৩ জনের।

বর্তমানে দিল্লিতে মোট সংক্রমণ পৌঁছে গিয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯৭৫ এ। এরমধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত হল ৪২ হাজার ৬২৯ জন।

উল্লেখ্য, উৎসবের মরসুম পার করতেই দিল্লিতে লাগামহীন হয়ে পড়েছে সংক্রমণ। একদিকে উৎসবের মরসুম শুরু ও অন্যদিকে দিল্লির হাড়কাপানো শীতের শুরু এই দুইয়ের ফলে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত দুই সপ্তাহ ধরে, প্রতি দিন রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটছে।

অন্যদিকে করোনা ভ্যাকসিন নিয়ে আশার কথা শুনিয়েছেন হু চিফ টেড্রস আধানম। ট্যুইটারে তাঁর দাবি, ২০২০-র মধ্যেই এসে যাবে ভ্যাক্সিন। অর্থাৎ ভ্যাক্সিন নিয়ে গবেষণা যে শেষের পথে, তা স্পষ্ট।

তিনি জানিয়েছেন, ‘ফাইজার-এর তৈরি টিকাটি খুবই আশাব্যঞ্জক। এছাড়া আরও আরও ভ্যাক্সিনের প্রত্যাশা রয়েছে।’ একই সঙ্গে ভ্যাক্সিন উৎপাদনের পরে তা বণ্টনে সাম্য বজায় রাখার উপরেও জোর দিয়েছেন তিনি, অর্থাৎ যাতে সবাই ভ্যাক্সিন পায়, সেদিকেও গুরুত্ব দেবে WHO.

The post সংক্রমণের রেকর্ড গড়ে একদিনে আক্রান্ত ৮ হাজার, করোনায় কাঁপছে দিল্লি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GRtsrp
Post a Comment (0)
Previous Post Next Post