বাজারে লেনদেনের সময় বাড়াচ্ছে রিজার্ভ ব্যাংক

মুম্বই: রিজার্ভ ব্যাংক সোমবার ঘোষণা করেছে বিভিন্ন ঋণপত্র এবং মুদ্রার বাজারের লেনদেনের সময় ৯ নভেম্বর থেকে বাড়ানো হচ্ছে। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার মতই রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রিত বাজারের লেনদেনের সময় চলতি বছরের ৭ এপ্রিল থেকে কমিয়ে দেওয়া হয়েছিল।

সেই সময় থেকে বাজারের লেনদেনের শুরুর সময় সকাল ৯টার পরিবর্তে ১০টা করা হয়। একইরকম ভাবে বাজার বন্ধ হওয়ার সময় পরিবর্তিত করে দুপুর দুটো করা হয়েছিল।

এবার রিজার্ভ ব্যাংক জানাচ্ছে, আবার মানুষের চলাফেরার নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেনদেনের সময় ধাপে ধাপে আগের মত অবস্থায় নিয়ে আসার।

২০২০ সালের ৯ নভেম্বর থেকে লেনদেনের সময় ৯০ মিনিট বাড়ানো হয়েছে তার ফলে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত তা করা যাবে।

সরকারি সিকিউরিটিসের রেপো মার্কেটের পরের সপ্তাহে লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ মিনিট এবং ট্রাই পার্টি রেপো সরকারি সিকিউরিটিসের ক্ষেত্রে সময় সকাল ১০টা থেকে দুপুর তিনটে।

কমার্শিয়াল পেপার এবং সার্টিফিকেট অব ডিপোজিট রেপোয় থাকা কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটি, ফরেক্স ডেরিভেটিভ সহ বিদেশি মুদ্রা অথবা ভারতীয় মুদ্রার,কল অথবা টার্ম মানি ইত্যাদি লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত।

The post বাজারে লেনদেনের সময় বাড়াচ্ছে রিজার্ভ ব্যাংক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HY8qrk
Post a Comment (0)
Previous Post Next Post