দিল্লিতে করোনার থার্ড ওয়েভ শেষ, পরিস্থিতির উন্নতি হচ্ছে: সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি: করোনার থার্ড ওয়েভ চলছে রাজধানী দিল্লিতে। মাত্রাছাড়া সংক্রমণ গত কয়েক সপ্তাহ ধরে। তবে চলতি সপ্তাহের শুরুতেই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে, এমনই দাবি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে দিল্লির সরকার। দৈনিক টেস্টের সংখ্যা বহুলাংশে বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যায় বেডের ব্যবস্থা করা হয়েছে।

করোনার থার্ড ওয়েভে নাজেহাল দশা দিল্লির সরকারের। প্রতিদিন হাজার-হাজার মানুষ ফের নতুন করে সংক্রমিত হতে শুরু করেছেন রাজধানীতে। গত সপ্তাহে একদিনে দৈনিক সংক্রমণ সাড়ে ৮ হাজার ছাড়িয়েছিল।

দিল্লিতে এই মুহূর্তে করোনার থার্ড ওয়েভ চলছে বলে মত বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

তবে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের মতে, দিল্লির করোনা পরিস্থিতি চলতি সপ্তাহের শুরু থেকে ইতিবাচক হতে শুরু করেছে। পজিটিভিটি রেট এখন ১৩%-এর নীচে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘‘দিল্লিতে করোনার থার্ড ওয়েভ শেষ হয়েছে। এই পরিস্থিতি থেকে আমরা ফের ডাউনট্রেন্ড দেখতে পাব।’’ করোনার থার্ড ওয়েভের মোকাবিলায় দিল্লির সরকার প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে। সংক্রমিতদের জন্য ১৬ হাজার ৫০০টি বেড সংরক্ষণ করা হয়েছে। এখনই ৮ হাজার বেড মিলছে।

The post দিল্লিতে করোনার থার্ড ওয়েভ শেষ, পরিস্থিতির উন্নতি হচ্ছে: সত্যেন্দ্র জৈন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HctzhA
Post a Comment (0)
Previous Post Next Post