নয়াদিল্লি: এখন এমন একটা সময়, যখন সাধারণ মানুষ বাইক কিনতে মুখিয়ে রয়েছেন। বিভিন্ন বাইক কোম্পানির বাইক বিক্রি বাড়ছে লাফিয়ে। তবে মানুষ খুঁজছে এমন বাইক যা দেবে বেশি মাইলেজ। মধ্যবিত্তের অন্যতম পসন্দ হল এমন একটা বাইক, যাতে পেট্রোল কম লাগে। সঙ্গে দাম যদি কম হয়, তবে ষোলকলা পূর্ণ। এবার সেকথা মাথায় রেখেই আনা হল সস্তার কয়েকটি বাইক।
Honda CD 110 Dream: এটি ১০৯ শিশির বাইক। যেটি আপনাকে এক লিটার তেলে মাইলেজ দেবে ৭৪ কিমি। এর দুটি মডেল বাজারে রয়েছে। একটি ৭৪ হাজার ও অপরটির দাম ৭৫ হাজার টাকা।
এটিতে রয়েছে BS6 ইঞ্জিন। এটি একটি ১০৯ সিসির গাড়ি। এতে থাকছে কিক ও সেলফ স্টার্ট। বাইকটির ওজন ১১২ কেজি।
বাজাজ প্লাটিনা: দুর্দান্ত মাইলেজের জন্য এই বাইকটিরও বিরাট খ্যাতি রয়েছে। এটিতে ইলেকট্রিক স্টার্টের সুবিধা রয়েছে। লিটার প্রতি এটি মাইলেজ দিতে পারে প্রায় ৮০ কিমি। বাজারে এর মূল্য রয়েছে ৫৯,৮০২ টাকা।
TVS SPORT: টিভিএস স্পোর্ট এমন একটি বাইক, যা কিনা আপনাকে দেবে অকল্পনীয় মাইলেজ। বাইকটি গড়পড়তা হিসেবে ৯০ কিমি মাইলেজ দেয় প্রতি লিটার। এটির দাম রয়েছে ৫৩,৭০০ টাকা। অনরোড দাম ৭২ হাজার ৮০০ টাকা। এই বাইকের ওজন রয়েছে ১১০ কেজি। গাড়িটি ১০৯ সিসির।
The post এক লিটারে ৭০ কিমি মাইলেজ, সস্তার বাইকে কপাল খুলেছে মধ্যবিত্তের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TXeUcG