পাটনা: প্রবল চাপে থাকবেন নীতীশ কুমার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রতি মুহর্তে তিনি দ্বারস্থ হবেন বিজেপির। এমনই এক পুতুল সরকারের প্রধান হিসেবেই তিনি ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ছট ও দিওয়ালির মাঝেই এই সরকারের গঠনের সূচি তৈরি হবে।
বিহার বিধানসভার নির্বাচনে ৫টি দলের চমকপ্রদ উত্থান হয়েছে। সবথেকে বেশি ৭৫টি আসন পেয়েছে বিরোধী মহাজোটের আরজেডি। এর পরেই আছে সরকার পক্ষ এনডিএ শিবিরের বিজেপি। তাদের দখলে ৭৪টি আসন। ৪৩টি আসন পেয়ে তৃতীয় হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ। আর ১২টি আসন পেয়ে চমক দিয়েছে সিপিআই(এম-এল)। এর পরেই আসছে ওয়েইসির এআইএমআইএম। এদের দখলে ৫টি আসন।
বিশ্লেষকদের অনেকের দাবি, আসাদুদ্দিন ওয়েইসি ভোট কেটে বিজেপির জয় কে সুগম করেছেন। আর লোজপার চিরাগ পাসোয়ান একটি আসন পেলেও রীতিমতো নীতীশ কুমারের দলকে কামড় বসিয়েছেন।
এরপরে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ২৪০টি আসনের মধ্যে ১২২টি আসন দরকার সরকার গঠনের জন্য। এনডিএ পেয়েছে ১২৫টি। গরিষ্ঠতার থেকে মাত্র তিনটি আসন বেশি। আর মহাজোট দখল করেছে ১১০টি আসন। অন্যান্যদের দখলে আছে ৭টি আসন।
বিশ্লেষকদের ধারণা,সরকার চালাতে গিয়ে মাত্র তিনটি আসনের গরিষ্ঠতার ভিত্তিতে সমস্যায় পড়বে এনডিএ শিবির। কারণ, বিহারে বিরোধীরা প্রবল শক্তিশালী। সেক্ষেত্রে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে অন্যান্য ওই ৭ জনকে নিজ শিবিরে আনতে মরিয়া হবে বিজেপি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতীশের অপছন্দের কারণ হলেও বিজেপি পাত্তা দেবে না।
মনে করা হচ্ছে নীতীশ কুমার কে সামনে রেখেই বিভিন্ন এজেন্ডা পাশ করাবে বিজেপি। উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা সুশীল মোদী জানান, নীতীশ কুমারের সরকার সুশাসন দেবেই। তবে সরকারের পরিচালনা নিয়ে যথারীতি নীরব নীতীশ কুমার। তিনি বলছেন, আমি মন্ত্রী হতে চাই না।
মনে করা হচ্ছে,প্রাথমিকভাবে নীতীশকেই সামনে রাখবে বিজেপি। চাপের মুখে তিনি কুর্সি ছাড়বেনই। তখন মুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। এই প্রক্রিয়ার মাঝে বিহারে ঘনিয়ে উঠছে বিধায়ক টেনে নেওয়ার ঘোড়া কেনা বেচার অভিযোগ। উৎসবের পরে তা আরও প্রকট হবে।
The post ‘পুতুল সরকার’-এর প্রধান হয়ে কী চাপে থাকবেন নীতিশ? শুরু সরকার গঠন সূচি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IG4qfi