দিল্লি থেকে উত্তর ভারত , দ্রুত নামছে পারদ

নয়াদিল্লি : দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। আজ ৩ নভেম্বর দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস। ভারতের অন্য রাজ্যগুলির মধ্যে জম্মু-কাশ্মীর, শ্রীনগরে তাপমাত্রা ০.৯ ডিগ্রি সেলসিয়াস।

লুধিয়ানা, পাঞ্জাব পুনে ও দেরাদুনের তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকছে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতিতে তুষারপাত শুরু হয়েছে। কাইলং অঞ্চলে তুষারপাতের কারণে, বরফের চাদর জমি থেকে প্রায় 8 ইঞ্চি বেড়েছে। উঁচু পর্বতমালা ও হিল স্টেশনগুলি আরও সুন্দর দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড দেখা গিয়েছে। দিল্লির তাপমাত্রা গত ২৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ২৯ অক্টোবর দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল যা ১৯৯৪ সালের পর থেকে অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা। এখনো পর্যন্ত ১৯৩৭ সালের ৩১ অক্টোবর দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের মূলত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এতদিন গরম আবহাওয়া চলছিল রাজ্যে। তাপমাত্রা নেমেও আবার চড়তে শুরু করে। ফের তা পরিবর্তন হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকেই তাপমাত্রা নামার ইঙ্গিত স্পষ্ট।

মঙ্গলবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ২২.০ ডিগ্রি সেলসিয়াস।

The post দিল্লি থেকে উত্তর ভারত , দ্রুত নামছে পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JvSpd4
Post a Comment (0)
Previous Post Next Post