কলকাতা: চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ আপামর বাঙালি থেকে শুরু করে সিনেমাপ্রেমী, সংস্কৃতিমনস্ক সবস্তরের মানুষ। শোকের ছায়া টলিউড জুড়ে। প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন টলিউডের তাঁর কলাকুশলীরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারমা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী মুনমুন সেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত অভিনেত্রী মুনমুন সেন এবং তাঁর মেয়ে রাইমা সেন। মুনমুনের কন্যা রাইমা অগস্ট মাসেই কিংবদন্তি এই অভিনেতার সঙ্গে দেখা করেছিলেন। মুনমুন সেনও বেশ কিছুদিন আগেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ের সঙ্গেও ফোনে তাঁর বাবার শারীরিক অবস্থা জানতে ফোন করেছিলেন।
রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে মুনমুন-কন্যা রাইমা সেন বলেন, ‘‘সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক দূরে চলে গিয়েছেন। সন্দীপ রায় পরিচালিত ‘নিশিজাপন’ ছবিটি থেকে তাঁর কাছ থেকে আমি নম্রতা শিখেছি যা প্রথমবারের মতো তাঁর সঙ্গে একসঙ্গে সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। উনি অত্যন্ত স্বতঃস্ফূর্ত অভিনেতা ছিলেন। তাঁর মৃত্যুর খবর আমাদের সবার জন্য দুঃখজনক। আমরা তাঁকে সারাজীবনের মতো হারিয়ে ফেলেছি।’’

অভিনেত্রী মুনমুন সেন বলেন, ‘‘কালী পুজোর দিন তিনি চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। আমার মা (সুচিত্রা সেন) তাঁর সঙ্গে কাজ করেছিলেন। আমি তাঁর সঙ্গে চার থেকে পাঁচটি ছবিতে কাজ করেছি এবং বেশিরভাগ ছবিতে তাঁর স্ত্রী ও কন্যার চরিত্রেই অভিনয় করেছি।”
মুনমুন আরও বলেন, ‘‘সৌমিত্রদা খুব সাধারণ মানুষ ছিলেন। একবার আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে, সেট থেকে বাড়ি পৌঁছানোর পরে তিনি কী করবেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে, বাড়ি ফিরে তিনি কেবল তাঁর নাতির হাত ধরে প্রথমেই একটু হাঁটাচলা করবেন।’’
‘‘সৌমিত্রদা অত্যন্ত মনোযোগী মানুষ ছিলেন। আমি বাংলা সিনেমায় মাত্র দু’জন মানুষকে দেখেছি যারা কেবল নিজের এবং তাঁদের কাজকে অবলম্বন করে গিয়েছে। আর তাঁরা হলেন উৎপল দত্ত এবং সৌমিত্র চট্টেপাধ্যায়।’’ বর্ষীয়ান অভিনেতার স্মৃতিচারনা করতে গিয়ে মুনমুন সেন আরও বলেছেন, ‘‘সৌমিত্রদাকে ‘কাকা’ বা অন্য কিছু ডাকেও সম্বোধন করতে চাইনি। ‘সিনিয়র’ চলে গিয়েছেন। আমরা তাঁকে ভীষণ মিস করব।”
The post সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মুনমুন সেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32Ngkvg