কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যের স্বাস্থ্যের আরও অবনতি। সূত্র মারফৎ খবর, শনিবার রাতের তুলনায় রবিবার সকালে আরও খারাপের দিকে গিয়েছে ‘ফেলুদা’র পরিস্থিতি। সূত্র জানাচ্ছে, চিকিৎসকেরা জানিয়েছেন পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ওষুধেও কোনও কাজ হচ্ছে না বলে জানানো হয়েছে।
বাংলার এই স্বনামধন্য অভিনেতার শরীরের যা অবস্থা তাতে পরিস্থিতি মাল্টিঅর্গান ফেলিওর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিভিন্ন অঙ্গ ধাপে ধাপেও কাজ করা বন্ধ করে দিচ্ছে বলে সূত্রের খবর।
লাইফ সাপোর্ট সিস্টেমে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না তিনি। শনিবার সন্ধেয় তাই তড়িঘড়ি ডেকে পাঠানো হয় তাঁর পরিবারকে। প্রবীণ অভিনেতার শারীরিক পরিস্থিতির কথা জানানো হয় তাঁদের। চিকিত্সক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মিরাকেলের অপেক্ষায় রয়েছেন তাঁরাও।
বিস্তারিত আসছে…
The post BREAKING: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, আরও সংকটজনক সৌমিত্র: সূত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35tH2L7